Dhaka ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপদ দুগ্ধ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত: ফুটবল-ক্রিকেট-কাবাডিতে বিরলের জয় উখিয়ার কুতুপালং বাজারে সপ্তাহ না যেতে উচ্ছেদ অভিযান রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা কালিগঞ্জে গৃহবধূ নির্যাতন: হাসপাতালে খাদিজা স্বামীর বিরুদ্ধে অভিযোগ মুক্তাগাছার মনতলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩ কুড়িগ্রাম সরকারি কলেজের ১৫ শিক্ষার্থীর জাপানে উচ্চশিক্ষার সুযোগ কুষ্টিয়ায় ১০ বছরের হাসানের কাঁধে পরিবারের হাল কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার গোলাপবাগ খাদ্য গুদাম অভ্যন্তরীণ বোরো ধান চাল ও গম সংগ্রহ শুভ উদ্বোধন

উখিয়ার কুতুপালং বাজারে সপ্তাহ না যেতে উচ্ছেদ অভিযান

দীর্ঘদিনের তীব্র যানজট ও জনদুর্ভোগ কমাতে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উখিয়া উপজেলা প্রশাসন। সোমবার (০৪ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত টানা তিন ঘণ্টার এই অভিযানে বাজারের প্রধান সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমার নির্দেশনায় পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদের পর যাতে পুনরায় কোনো অবৈধ স্থাপনা গড়ে না তুলে সে জন্য বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের কঠোরভাবে নজরদারি চালানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা ঘটনায় স্ত্রী ও সম্মধি গ্রেফতার

স্থানীয়দের মতে, কুতুপালং বাজারে দীর্ঘদিন ধরে যানজট একটি নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। অপরিকল্পিতভাবে দোকান বসানো, ফুটপাত দখল, এবং সাধারণ মানুষের অসচেতনতা- এসব কারণেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চিংড়ীরেনুসহ প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

প্রশাসনের কর্মকর্তারা জানান, শুধু উচ্ছেদ অভিযানই যথেষ্ট নয়- এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন নিয়মিত তদারকি, হাইওয়ে পুলিশের সক্রিয় ভূমিকা এবং সর্বোপরি স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ। অন্যথায়, পুনরায় অবৈধ দখল ও যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যায়। জনস্বার্থে পরিচালিত এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

জনপ্রিয় পোস্ট

নিরাপদ দুগ্ধ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত:

উখিয়ার কুতুপালং বাজারে সপ্তাহ না যেতে উচ্ছেদ অভিযান

আপডেটের সময়: ০৬:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

উখিয়ার কুতুপালং বাজারে সপ্তাহ না যেতে উচ্ছেদ অভিযান

দীর্ঘদিনের তীব্র যানজট ও জনদুর্ভোগ কমাতে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উখিয়া উপজেলা প্রশাসন। সোমবার (০৪ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত টানা তিন ঘণ্টার এই অভিযানে বাজারের প্রধান সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

আরও পড়ুনঃ  নিরাপত্তার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবেন সাকিব

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমার নির্দেশনায় পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদের পর যাতে পুনরায় কোনো অবৈধ স্থাপনা গড়ে না তুলে সে জন্য বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের কঠোরভাবে নজরদারি চালানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  শ্যামনগরে চিকিৎসক নিখোঁজ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি