Dhaka ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন কালিগঞ্জে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজান -২ এর উদ্বোধন বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

ওয়েসলির বিশ্বকাপ শেষ, ডাক পেলেন এডারসন

ওয়েসলির বিশ্বকাপ শেষ, ডাক পেলেন এডারসন

চোটের কারণে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেল ব্রাজিল জাতীয় দলের তরুণ ফুলব্যাক ওয়েসলি ফ্রাঙ্কার। তার পরিবর্তে সেলেসাওদের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন আতালান্তার মিডফিল্ডার এডারসন।

এর আগে মিসরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন এই তরুণ ডিফেন্ডার। তখনই ধারণা করা হচ্ছিল চোট বেশ গুরুতর এবং আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন তিনি। অবশেষে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তরুণ এই ফুলব্যাকের বিশ্বকাপ মিশন এখানেই শেষ।

গত শনিবার মিসরের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে বাম কুঁচকির চোটে পড়েন ওয়েসলি। সিবিএফ তাদের বিবৃতিতে জানায়, ‘ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ঘোষণা করছে যে, জাতীয় দলের মেডিকেল স্টাফরা গত রবিবার খেলোয়াড় ওয়েসলির শারীরিক অবস্থা পুনরায় পরীক্ষা করেছেন এবং তার ইমেজিং টেস্ট করা হয়েছে।’ তারা আরও যোগ করে, ‘এমআরআই রিপোর্টে তার বাম উরুর অ্যাডাক্টর পেশিতে গুরুতর চোট ধরা পড়েছে।’

এদিকে বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী শনিবার প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। আর আসন্ন বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের বাকি দুই প্রতিদ্বন্দ্বী হলো হাইতি এবং স্কটল্যান্ড।

জনপ্রিয় পোস্ট

দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন

ওয়েসলির বিশ্বকাপ শেষ, ডাক পেলেন এডারসন

আপডেটের সময়: ০৮:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬