Dhaka ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিগঞ্জ প্রেসক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ১০ রমজান বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে মনোরম ও সুসজ্জিত প্যান্ডেলে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।

প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও যুগ্ম সম্পাদক এবং ইফতার কমিটির আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় ইফতার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন এবং কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাহিত্যিক গাজী আজিজুর রহমান।

এছাড়া জাতীয় পার্টি (বাংলাদেশ) কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান, সাংবাদিক ফোরাম কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম রবিউল্লাহ বাহার, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সামাজিক-ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং প্রেসক্লাবের এ ধরনের ঐক্যবদ্ধ আয়োজনকে সাধুবাদ জানান।

আরও পড়ুনঃ  সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সদস্য হাফেজ মাওলানা আব্দুল গফুর। ইফতার কমিটির সদস্যবৃন্দ ও পরিবেশক ক্যাটারিং সার্ভিসের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী পরিবেশন করা হয়। ইফতার ও মাগরিবের নামাজ শেষে অতিথিরা প্রেসক্লাব প্রাঙ্গণে আন্তরিক চা-আড্ডায় মিলিত হন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করেছে।

আরো পড়ুন

কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ই-পেপার

বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আপডেটের সময়: ০৯:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিগঞ্জ প্রেসক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ১০ রমজান বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে মনোরম ও সুসজ্জিত প্যান্ডেলে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।

প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও যুগ্ম সম্পাদক এবং ইফতার কমিটির আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় ইফতার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন এবং কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাহিত্যিক গাজী আজিজুর রহমান।

এছাড়া জাতীয় পার্টি (বাংলাদেশ) কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান, সাংবাদিক ফোরাম কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম রবিউল্লাহ বাহার, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সামাজিক-ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চৌগাছায় এসআরবি'র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং প্রেসক্লাবের এ ধরনের ঐক্যবদ্ধ আয়োজনকে সাধুবাদ জানান।

আরও পড়ুনঃ  বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সদস্য হাফেজ মাওলানা আব্দুল গফুর। ইফতার কমিটির সদস্যবৃন্দ ও পরিবেশক ক্যাটারিং সার্ভিসের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী পরিবেশন করা হয়। ইফতার ও মাগরিবের নামাজ শেষে অতিথিরা প্রেসক্লাব প্রাঙ্গণে আন্তরিক চা-আড্ডায় মিলিত হন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত