Dhaka ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রাম সরকারি কলেজের ১৫ শিক্ষার্থীর জাপানে উচ্চশিক্ষার সুযোগ কুষ্টিয়ায় ১০ বছরের হাসানের কাঁধে পরিবারের হাল কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার গোলাপবাগ খাদ্য গুদাম অভ্যন্তরীণ বোরো ধান চাল ও গম সংগ্রহ শুভ উদ্বোধন পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মরণফাঁদে পরিণত বাদিয়াখালীর আলাই নদ নিরাপত্তার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবেন সাকিব বেড়ায় ভেজাল বিরোধী অভিযান; ভোক্তা অধিকার আইনে ৫০০০ টাকা অর্থদণ্ড: কালিগঞ্জ প্রেসক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

নিরাপত্তার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবেন সাকিব

আকাশ দাশ সৈকত

বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছ থেকে যথাযথ নিরাপত্তার নিশ্চয়তা পেলে আগামী পরশুই দেশে ফিরবেন সাকিব আল হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার।

আরও পড়ুনঃ  পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় দলের জার্সি গায়ে দীর্ঘদিন মাঠে না নামলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের কারণে দীর্ঘদিন জাতীয় দলে তাকে দেখা যায়নি। অবশেষে নিজের ফেরা নিয়ে সব ধোঁয়াশা কাটালেন তিনি।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে পুলিশ কর্মকর্তাদের বদলি ও পদায়ন

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম’ লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সাকিব। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি, নিজের রাজনৈতিক অবস্থান এবং ক্রিকেট ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব জানান, “আমি ফিরব, কোর্টে যাব, মামলা লড়ব। কোনো সমস্যা নেই। কিন্তু আমার নিরাপত্তা তো নিশ্চিত করতে হবে। আমি বলছি না যে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা সামনে পুলিশের গাড়ির বহর থাকবে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমাকে হয়রানি করা হবে না—স্বাভাবিক নিরাপত্তার এইটুকু নিশ্চয়তা কাল দেওয়া হলে আমি পরশুই দেশে ফিরব।”

আরও পড়ুনঃ  রৌমারীতে সেতুর অভাবে ৩০ হাজার মানুষের দুর্ভোগ
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রাম সরকারি কলেজের ১৫ শিক্ষার্থীর জাপানে উচ্চশিক্ষার সুযোগ

নিরাপত্তার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবেন সাকিব

আপডেটের সময়: ০৮:১০:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

নিরাপত্তার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবেন সাকিব

আকাশ দাশ সৈকত

বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছ থেকে যথাযথ নিরাপত্তার নিশ্চয়তা পেলে আগামী পরশুই দেশে ফিরবেন সাকিব আল হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার।

আরও পড়ুনঃ  পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় দলের জার্সি গায়ে দীর্ঘদিন মাঠে না নামলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের কারণে দীর্ঘদিন জাতীয় দলে তাকে দেখা যায়নি। অবশেষে নিজের ফেরা নিয়ে সব ধোঁয়াশা কাটালেন তিনি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম’ লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সাকিব। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি, নিজের রাজনৈতিক অবস্থান এবং ক্রিকেট ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব জানান, “আমি ফিরব, কোর্টে যাব, মামলা লড়ব। কোনো সমস্যা নেই। কিন্তু আমার নিরাপত্তা তো নিশ্চিত করতে হবে। আমি বলছি না যে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা সামনে পুলিশের গাড়ির বহর থাকবে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমাকে হয়রানি করা হবে না—স্বাভাবিক নিরাপত্তার এইটুকু নিশ্চয়তা কাল দেওয়া হলে আমি পরশুই দেশে ফিরব।”

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ ক্লিনিকে জরিমানা