Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ আটক ২, সিএনজি জব্দ।

চট্টগ্রামের পতেঙ্গায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শুক্রবার (২৯ মে) বিকেলে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

আজ শনিবার (৩০ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা উক্ত চাইনিজ ঘাট এলাকায় একটি বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ১১২ ক্যান বিদেশি বিয়ার (ব্র্যান্ড: বিআইএ সাইগন লেগার) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

জব্দকৃত আলামত:

১১২ ক্যান বিদেশি বিয়ার।

মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা।

নগদ ৬ হাজার২০ টাকা।

৩টি ব্যবহৃত মোবাইল ফোন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, আটককৃত ব্যক্তি, জব্দ করা বিদেশি বিয়ার এবং অন্যান্য আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু 

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জোর দিয়ে বলেন, তরূণ সমাজকে রক্ষা এবং দেশে মাদকের অনুপ্রবেশ ও বিস্তার রোধে কোস্ট গার্ডের এই কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ আটক ২, সিএনজি জব্দ।

আপডেটের সময়: ০৮:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ আটক ২, সিএনজি জব্দ।

চট্টগ্রামের পতেঙ্গায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শুক্রবার (২৯ মে) বিকেলে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু 

আজ শনিবার (৩০ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা উক্ত চাইনিজ ঘাট এলাকায় একটি বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ১১২ ক্যান বিদেশি বিয়ার (ব্র্যান্ড: বিআইএ সাইগন লেগার) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার

জব্দকৃত আলামত:

১১২ ক্যান বিদেশি বিয়ার।

মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা।

নগদ ৬ হাজার২০ টাকা।

৩টি ব্যবহৃত মোবাইল ফোন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, আটককৃত ব্যক্তি, জব্দ করা বিদেশি বিয়ার এবং অন্যান্য আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার