Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় অ্যান্থনি গর্ডন!

পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় অ্যান্থনি গর্ডন।

নিউক্যাসল ইউনাইটেডকে বিদায় জানিয়ে পাঁচ বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় নাম লেখালেন ইংলিশ তারকা ফুটবলার অ্যান্থনি গর্ডন।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল নিউক্যাসল। মাঠের সেই তিক্ত হারের স্মৃতি গর্ডন নিজেই প্রত্যক্ষ করেছিলেন। তবে এবার যে দলটির বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছিল, সেই ক্লাবেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ২৫ বছর বয়সী এই তারকা উইঙ্গার।

মূলত, পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডভস্কির শূন্যতা পূরণ করতেই গর্ডনের সঙ্গে বেশ দ্রুততার সঙ্গেই চুক্তিটি সেরে নিয়েছে কাতালান ক্লাবটি। গর্ডনকে দলে টানতে বায়ার্ন মিউনিখ এবং লিভারপুলের মতো জায়ান্টরাও বেশ আগ্রহ প্রকাশ করেছিল; তবে শৈশবের পছন্দের ক্লাব হিসেবে বার্সেলোনাকেই বেছে নিয়েছেন এই ইংলিশ তারকা।

ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে ৭ কোটি ইউরোতে এই চুক্তি সম্পন্ন হয়েছে, যা অ্যাড-অনসসহ বেড়ে দাঁড়াতে পারে ৮ কোটি ইউরোতে। ইংলিশ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পর বার্সেলোনায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত গর্ডন একে নিজের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। ছোটবেলা থেকেই এখানে খেলার স্বপ্ন দেখতাম, আজ সেই স্বপ্ন সত্যি হলো।”

বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় অ্যান্থনি গর্ডন!

আপডেটের সময়: ০৮:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬