Dhaka ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

ফুটবল শিল্পকে ধ্বংস করছে ফিফা’

‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে ফিফা’

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে তুমুল সমালোচনার মুখে পড়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর সেই সমালোচনার মূল তীরে রয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বিশ্বকাপের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে একের পর এক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ফুটবল দল, সাবেক খেলোয়াড় কিংবা কিংবদন্তিদের পাশাপাশি এবার ফিফা সভাপতির কড়া সমালোচনায় মুখর হয়েছেন লা লিগা সভাপতি জাভিয়ের তেবাস। ইতালীয় সংবাদপত্র লা গাজেত্তা দেল্লো স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে। আমার মনে হয় ফিফা সভাপতির মেয়াদ শেষ হয়ে এসেছে।

আরও পড়ুনঃ  মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢালীপাড়া একাদশ জয়ী।

সাক্ষাৎকারে বিশ্বকাপে অতিরিক্ত হাইড্রেশন ব্রেক, ফাইনালের দীর্ঘ হাফটাইম বিরতি, যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড স্থগিতের সিদ্ধান্ত এবং সম্ভাব্য ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেন তেবাস।

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে তেবাস সরাসরি বলেন, “আমার মতে, হ্যাঁ। আমি মনে করি তার সময় ফুরিয়ে এসেছে। তেবাসের মতে, জাতীয় ফেডারেশনগুলোর সমর্থন ইনফান্তিনোর দিকে থাকলেও ফিফার পুরো নির্বাচন ব্যবস্থা মূলত ‘গোড়াতেই পঁচে গেছে’।

আরও পড়ুনঃ  ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল!

তেবাস আরও যোগ করেন, “ইনফান্তিনোর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। শুধু হেরে যাওয়ার ভয়ে কেউ তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে চায় না। পদে তার থাকা উচিত নয়, তবে বর্তমান রাজনৈতিক ও কাঠামোগত পরিস্থিতির কারণে সে পদে বহাল রয়েছে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

ফুটবল শিল্পকে ধ্বংস করছে ফিফা’

আপডেটের সময়: ১০:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬