বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শার বাগআঁচড়ায়
স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৪ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চলনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোনায়েমি হোসেন, শাহাজান কবির, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, সংস্থা বিষয়ক সম্পাদক ডা. নাছিম জামান রিফাত,
এসময় আরো উপস্থিত ছিলেন, যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন , সদস্যসচিব সেলিম হোসেন আশাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।









