Dhaka ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার শার্শায় ১কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

বিশ্বকাপে ভালো কিছু উপহার দেবে ডাচরা: আত্মবিশ্বাসী কুমান

আসন্ন বিশ্বকাপে নেদারল্যান্ডস হয়তো ‘ফেভারিট’ তকমা নিয়ে মাঠে নামবে না, তবে নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে—এমনটাই বিশ্বাস ডাচদের প্রধান কোচ রোনাল্ড কুমানের।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ‘ডার্ক হর্স’ খ্যাত নেদারল্যান্ডস। তবে সাম্প্রতিক পারফরম্যান্স এবং কুমানের অভিজ্ঞ নির্দেশনায় দলটি এখন বেশ ভারসাম্যপূর্ণ। ফুটবল বিশ্বকাপের মঞ্চে বরাবরই দুর্দান্ত খেলা উপহার দিলেও দুর্ভাগ্যবশত এখনো শিরোপার স্বাদ পায়নি ডাচরা। তিনবার ফাইনাল খেলার পাশাপাশি দুবার সেমিফাইনাল থেকে তাদের বিদায় নিতে হয়েছে পেনাল্টি শুটআউটে। তাই ডাচদের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষ দলগুলোকে নতুন করে ছক কষতেই হবে।

আরও পড়ুনঃ  স্মিথকে পেছনে ফেলে রুটের বিশ্বরেকর্ড!

নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কুমান পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ” মানুষ হয়তো আমাদের বিশ্বকাপ জেতার মতো ফেভারিট ভাবছে না। তবে নেদারল্যান্ডসের আসল শক্তি হলো, আমরা যেকোনো দলকে হারাতে পারি; সেই সামর্থ্য আমাদের আছে।”

আরও পড়ুনঃ  টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

তিনি আরও যোগ করেন, “আমার মনে হয় দল সঠিক পথেই আছে। আমি চাই মানুষ বলুক যে ডাচরা মাঠে শতভাগ তীব্রতা নিয়ে খেলেছে; কেউ যেন বলতে না পারে আমরা চেষ্টা করিনি। আমি চাই তারা আত্মবিশ্বাস নিয়ে নিজেদের চেনা ঘরানায় খেলুক এবং নিজেদের শক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুক।”

উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে পড়েছে নেদারল্যান্ডস। যেখানে তাদের সঙ্গী হিসেবে বাকি তিনটি দল হলো জাপান, সুইডেন ও তিউনিসিয়া।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

বিশ্বকাপে ভালো কিছু উপহার দেবে ডাচরা: আত্মবিশ্বাসী কুমান

আপডেটের সময়: ০২:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬