Dhaka ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আতাউর রহমান আতা বহিস্কার।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে বিএনপি’র প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ (মঙ্গলবার) দলটি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আতাউর রহমান আতা দীর্ঘদিন ধরে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করে আসছিলেন।

সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে দেওয়া কিছু বক্তব্য দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে বলে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে। বিশেষ করে সংবাদ সম্মেলনে তার বক্তব্যকে দায়িত্বহীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত হিসেবে উল্লেখ করা হয়।

সূত্রগুলো আরও জানায়, একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। বরং তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে চাপের মুখে ফেলতে গণমাধ্যমকে ব্যবহার করেছেন, যা দল কখনোই মেনে নিতে পারে না। এসব কারণে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প ছিল না বলে দাবি করা হয়।

বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আতাউর রহমান আতা বহিস্কার।

আপডেটের সময়: ০৯:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬