Dhaka ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

রাঙ্গাবালীরতে বিদ্যুৎবঞ্চিত ৫০ পরিবার আবেদন করেও মিলছে না সংযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ছাতিয়ানপাড়া ও কানকুনীপাড়া গ্রামের প্রায় ৫০টি পরিবার এখনও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। ২০২১ সালে ইউনিয়নের অন্যান্য এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও এই দুই গ্রামের পরিবারগুলো আজও অন্ধকারে বসবাস করছে।

সরেজমিনে দেখা যায়, আশপাশের বাড়িঘরে বিদ্যুতের আলো জ্বললেও ছাতিয়ানপাড়া ও কানকুনীপাড়ার বেশ কয়েকটি পরিবারকে এখনও হারিকেন ও চেরাগের আলোতেই রাত কাটাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন করেও তারা কোনো কার্যকর উদ্যোগ পাননি।

আরও পড়ুনঃ  শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল

ভুক্তভোগী হিরন চন্দ্র শীল ও মো. বাদল মিয়া জানান, ২০২১ সালে বড়বাইশদিয়া ইউনিয়নের অধিকাংশ গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও তাদের দুটি গ্রামের প্রায় ৫০ পরিবার বাদ পড়ে যায়। ২০২৩ সালে রাঙ্গাবালী উপজেলা বিদ্যুৎ অফিসে লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার মেলেনি। এমনকি পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার সরেজমিন পরিদর্শন করলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

স্থানীয় গৃহিণী মোসা. রাহিমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “চারপাশে সবাই বিদ্যুতের আলোয় পড়াশোনা করছে। আর আমাদের সন্তানদের এই ডিজিটাল যুগেও হারিকেনের আলোতে পড়তে হচ্ছে। আমরা কী অপরাধ করেছি যে এখনও অন্ধকারে থাকব।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা বলেন, বিষয়টি তার জানা রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্রে তিনি স্বাক্ষর করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার জানান, সংশ্লিষ্ট এলাকার জন্য বাজেট প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট অনুমোদন হলেই কাজ শুরু করা হবে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ

এদিকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় থাকা পরিবারগুলো চরম হতাশায় দিন কাটাচ্ছেন। দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন করে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

রাঙ্গাবালীরতে বিদ্যুৎবঞ্চিত ৫০ পরিবার আবেদন করেও মিলছে না সংযোগ

আপডেটের সময়: ০৭:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ছাতিয়ানপাড়া ও কানকুনীপাড়া গ্রামের প্রায় ৫০টি পরিবার এখনও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। ২০২১ সালে ইউনিয়নের অন্যান্য এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও এই দুই গ্রামের পরিবারগুলো আজও অন্ধকারে বসবাস করছে।

সরেজমিনে দেখা যায়, আশপাশের বাড়িঘরে বিদ্যুতের আলো জ্বললেও ছাতিয়ানপাড়া ও কানকুনীপাড়ার বেশ কয়েকটি পরিবারকে এখনও হারিকেন ও চেরাগের আলোতেই রাত কাটাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন করেও তারা কোনো কার্যকর উদ্যোগ পাননি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু

ভুক্তভোগী হিরন চন্দ্র শীল ও মো. বাদল মিয়া জানান, ২০২১ সালে বড়বাইশদিয়া ইউনিয়নের অধিকাংশ গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও তাদের দুটি গ্রামের প্রায় ৫০ পরিবার বাদ পড়ে যায়। ২০২৩ সালে রাঙ্গাবালী উপজেলা বিদ্যুৎ অফিসে লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার মেলেনি। এমনকি পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার সরেজমিন পরিদর্শন করলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আশ্বাস এমপি জিলানীর

স্থানীয় গৃহিণী মোসা. রাহিমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “চারপাশে সবাই বিদ্যুতের আলোয় পড়াশোনা করছে। আর আমাদের সন্তানদের এই ডিজিটাল যুগেও হারিকেনের আলোতে পড়তে হচ্ছে। আমরা কী অপরাধ করেছি যে এখনও অন্ধকারে থাকব।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা বলেন, বিষয়টি তার জানা রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্রে তিনি স্বাক্ষর করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার জানান, সংশ্লিষ্ট এলাকার জন্য বাজেট প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট অনুমোদন হলেই কাজ শুরু করা হবে।

আরও পড়ুনঃ  আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেই তপু বর্মন!