Dhaka ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

রিশাদ বৈচিত্র্যময় ও ট্র্যাডিশনাল লেগস্পিনার: ইশ সোধি

বাংলাদেশি তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের প্রশংসায় পঞ্চমুখ নিউজিল্যান্ডের অভিজ্ঞ স্পিনার ইশ সোধি। একজন ‘বৈচিত্র্যময়’ এবং ট্র্যাডিশনাল লেগস্পিনার হিসেবে আখ্যায়িত করেছেন এই কিউই তারকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডে শেষে এবার চট্টগ্রামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের লড়াইয়ে সফরকারী কিউই শিবিরে যোগ দিয়েছেন অভিজ্ঞ ইশ সোধি। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে অবধারিতভাবেই উঠে আসে টাইগারদের নতুন স্পিন সেনসেশন রিশাদ হোসেনের প্রসঙ্গ।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

সোধি বলেন, ‘রিশাদের সাথে আমার কয়েকবার কথা হয়েছে। তবে সবসময় যে ক্রিকেট নিয়ে কথা হয়েছে তা নয়। সিরিজ চলাকালে আমাদের নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে। সে কীভাবে বোলিং করছে বা এই কন্ডিশনে কীভাবে ভালো করা যায়, সে সম্পর্কে আমি কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি। সে নিঃসন্দেহে অত্যন্ত মেধাবী একজন বোলার। দিনকে দিন সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে সে চমৎকার এক সূচনা পেয়েছে।’

আরও পড়ুনঃ  ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল!

রিশাদের বোলিং শৈলীর বিশেষত্ব তুলে ধরে সোধি আরও যোগ করেন, ‘সে সত্যিই দারুণ করছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও সে বেশ ভালো বোলিং করেছে। রিশাদ একজন বৈচিত্র্যময় লেগস্পিনার। সাধারণত এশিয়ান লেগস্পিনারদের বল কিছুটা নিচু (লো) এবং স্কিডি হয়। কিন্তু রিশাদ একদম প্রথাগত বা ট্র্যাডিশনাল। লম্বা গড়নের কারণে সে উইকেটে অতিরিক্ত বাউন্স আদায় করে নিতে পারে, যা একজন লেগস্পিনারের বড় অস্ত্র।’

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ
জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

রিশাদ বৈচিত্র্যময় ও ট্র্যাডিশনাল লেগস্পিনার: ইশ সোধি

আপডেটের সময়: ০৯:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রিশাদ বৈচিত্র্যময় ও ট্র্যাডিশনাল লেগস্পিনার: ইশ সোধি

বাংলাদেশি তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের প্রশংসায় পঞ্চমুখ নিউজিল্যান্ডের অভিজ্ঞ স্পিনার ইশ সোধি। একজন ‘বৈচিত্র্যময়’ এবং ট্র্যাডিশনাল লেগস্পিনার হিসেবে আখ্যায়িত করেছেন এই কিউই তারকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডে শেষে এবার চট্টগ্রামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের লড়াইয়ে সফরকারী কিউই শিবিরে যোগ দিয়েছেন অভিজ্ঞ ইশ সোধি। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে অবধারিতভাবেই উঠে আসে টাইগারদের নতুন স্পিন সেনসেশন রিশাদ হোসেনের প্রসঙ্গ।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

সোধি বলেন, ‘রিশাদের সাথে আমার কয়েকবার কথা হয়েছে। তবে সবসময় যে ক্রিকেট নিয়ে কথা হয়েছে তা নয়। সিরিজ চলাকালে আমাদের নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে। সে কীভাবে বোলিং করছে বা এই কন্ডিশনে কীভাবে ভালো করা যায়, সে সম্পর্কে আমি কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি। সে নিঃসন্দেহে অত্যন্ত মেধাবী একজন বোলার। দিনকে দিন সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে সে চমৎকার এক সূচনা পেয়েছে।’

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

রিশাদের বোলিং শৈলীর বিশেষত্ব তুলে ধরে সোধি আরও যোগ করেন, ‘সে সত্যিই দারুণ করছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও সে বেশ ভালো বোলিং করেছে। রিশাদ একজন বৈচিত্র্যময় লেগস্পিনার। সাধারণত এশিয়ান লেগস্পিনারদের বল কিছুটা নিচু (লো) এবং স্কিডি হয়। কিন্তু রিশাদ একদম প্রথাগত বা ট্র্যাডিশনাল। লম্বা গড়নের কারণে সে উইকেটে অতিরিক্ত বাউন্স আদায় করে নিতে পারে, যা একজন লেগস্পিনারের বড় অস্ত্র।’

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'