Dhaka ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

সব বাধা কাটিয়ে আবারো রাজ ও মীম একসাথে

পরীমণির সেই সময়ের আপত্তি, প্রকাশ্য ফেসবুক দ্বন্দ্ব আর ব্যক্তিগত তিক্ততা পেছনে ফেলে আবারও একসঙ্গে রুপালি পর্দায় ফিরছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। একসময় যাদের জুটি ঘিরে ঢালিউডে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছিল, সব বাধা পেরিয়ে সেই আলোচিত জুটিই ফের বড় পর্দায় দেখা যাবে।

কয়েক দিন আগে মিমের একটি রহস্যময় ফেসবুক পোস্ট থেকেই শুরু হয় জল্পনা। পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক অভিনেতার ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘অনুমান করুন তো আমার নতুন নায়ক কে?’ ভক্তদের নানা অনুমানের মধ্যেই বিষয়টি নিশ্চিত করেন পরিচালক আলভী আহমেদ। তার সরকারি অনুদানের সিনেমা ‘জীবন অপেরা’তে রাজ ও মিম জুটি বেঁধে ফিরছেন।

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

আলভী আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় রাজকে দেখা যাবে ‘রফিক’ চরিত্রে এবং মিম অভিনয় করবেন ‘শারমিন’ চরিত্রে। নির্মাতা সূত্র জানায়, আগামী এপ্রিল মাসে ঈদুল ফিতরের পরপরই সিনেমাটির শুটিং শুরু হবে।

২০২৪ সালে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সাফল্যের সময় রাজ-মিম জুটি ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। ঠিক সেই সময়ই রাজের তৎকালীন স্ত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, রাজ ও মিমের অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং মাঝরাতের ফোনালাপ তার সংসার ভাঙার কারণ। পাল্টাপাল্টি স্ট্যাটাসে সে সময় উত্তপ্ত হয়ে ওঠে ঢালিউড অঙ্গন। বিতর্কের চাপে মিম তখন ঘোষণা দিয়েছিলেন, রাজের সঙ্গে আর কখনো কাজ করবেন না।

পরবর্তীতে ২০২৩ সালের শেষ দিকে শরীফুল রাজ ও পরীমণির বিচ্ছেদ কার্যকর হলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। রাজ এখন একক জীবনযাপন করায় মিমের সঙ্গে আবার কাজ করতে আর কোনো বাধা নেই। একসময় যে জুটিকে ঘিরে ‘ঘর ভাঙার’ অভিযোগ উঠেছিল, সেই রাজ-মিমের প্রত্যাবর্তন এখন দর্শক ও ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

সব বাধা কাটিয়ে আবারো রাজ ও মীম একসাথে

আপডেটের সময়: ০১:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬