Dhaka ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

হঠাত করে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য!

ওয়ানডে সিরিজের রেশ কাটতে না কাটতেই আগামীকাল চট্টগ্রামে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তবে মাঠের লড়াই শুরু হওয়ার ঠিক আগের দিনই স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাগতিক দলে নতুন করে ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সী অভিজ্ঞ বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।

আরও পড়ুনঃ  দক্ষিণ বড়দল ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

সিরিজ শুরুর একদম শেষ মুহূর্তে সৌম্যকে দলে ভেড়ানোর পেছনে বিসিবি কোনো কারণ ব্যাখ্যা করেনি। তবে গুঞ্জন রয়েছে, নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটের শঙ্কা থাকার কারণেই ব্যাক-আপ ওপেনার হিসেবে দলে সুযোগ পেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়কে ইট সলিংয়ের দাবি

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সৌম্যের। তবে নামের পাশে মাত্র ৩টি ফিফটি থাকায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল নয়। তবে সাম্প্রতিক ঘরোয়া পারফরম্যান্স বিবেচনায় এই অভিজ্ঞ ব্যাটারের সামনে আবারও জাতীয় দলে নিজেকে প্রমাণ করার সুযোগ এলো।

আরও পড়ুনঃ  খাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন এবং সৌম্য সরকার।

খাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

হঠাত করে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য!

আপডেটের সময়: ০৭:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হঠাত করে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য!

ওয়ানডে সিরিজের রেশ কাটতে না কাটতেই আগামীকাল চট্টগ্রামে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তবে মাঠের লড়াই শুরু হওয়ার ঠিক আগের দিনই স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাগতিক দলে নতুন করে ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সী অভিজ্ঞ বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।

আরও পড়ুনঃ  দক্ষিণ বড়দল ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

সিরিজ শুরুর একদম শেষ মুহূর্তে সৌম্যকে দলে ভেড়ানোর পেছনে বিসিবি কোনো কারণ ব্যাখ্যা করেনি। তবে গুঞ্জন রয়েছে, নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটের শঙ্কা থাকার কারণেই ব্যাক-আপ ওপেনার হিসেবে দলে সুযোগ পেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  সিসিটিভি ফুটেজে খুনিরা চিহ্নিত হলেও অধরা, মামলা হয়নি ২ দিনেও।