দক্ষিণ বড়দল ইউনিয়নে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন হাজী মোঃ সবুজ আলম।
তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের ৮নং ওয়ার্ড কুকুর কান্দি গ্ৰামের সাধারণ মানুষের চলাচলে অনুপযোগী রাস্তা নিজ অর্থায়নে মেরামত করলেন,বিশিষ্ট সমাজসেবক দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলম।
উল্লেখ্য,তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের যেসব গ্রামীণ রাস্তায় বৃষ্টির পানি জমে থাকে বর্ষা মৌসুমে পথচারীদের চরম দূর্ভোগ পৌঁহাতে হয় সেসব রাস্তা সংস্কারের কাজ করে যাচ্ছেন তিনি।
সরজমিনে দেখা গেছে,দক্ষিণ বড়দল ইউনিয়নের ৮নং ওয়ার্ড কুকুর কান্দি গ্ৰামের রাস্তাসহ-এই ইউনিয়নের প্রায় গ্রামের মানুষের চলাচলের অনুপযোগি রাস্তা মেরামতের এসব উন্নয়নমূলক কাজ নিজ অর্থায়নে করতে দেখা গেছে (সাবেক)দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ সবুজ আলমকে।
বিশিষ্ট সমাজ সেবক মেহনতি মানুষের সুখে দুঃখের বন্ধু তরুণ সমাজের আইডল হাজী মোঃ সবুজ আলম,সম্প্রতি সময়ে দক্ষিণ বড়দল ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তার উন্নয়নমূলক কাজ ও সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী রাস্তা মেরামত কাজ নিজ অর্থায়নে করে দেওয়ার জন্য তাকে এলাবাসীরা ধন্যবাদ জানিয়েছেন।
স্থানীয়রা জানান,হাজী মোঃ সবুজ আলম তিনি সবসময় সামাজিক ও উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন। এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন,যা সাধারণ মানুষের কাছে তাকে করে তুলেছে আস্থার প্রতীক।
এলাকাবাসী আরও জানান,হাজী মোঃ সবুজ আলম শুধুমাত্র এই রাস্তা সংস্কারেই সীমাবদ্ধ নন বরং শিক্ষা,ধর্মীয় প্রতিষ্ঠান এবং মানবিক সহায়তাসহ নানা ক্ষেত্রে তিনি নিয়মিত অবদান রেখে চলেছেন।
দক্ষিণ বড়দল ইউনিয়নের সাধারণ মানুষের
প্রত্যাশা,ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে তিনি সক্রিয় থাকবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাই দক্ষিণ বড়দল ইউনিয়নের সাধারণ জনগণ আমরা আগামীতে হাজী মোঃ সবুজ আলমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
এব্যাপারে বিএনপি নেতা আসন্ন দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলম বলেন,যত দিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
পরিশেষে: হাজী মোঃ সবুজ আলম আরও বলেন,
আগামী ইউপি নির্বাচনে প্রিয় দক্ষিণ বড়দল ইউনিয়নের সাধারণ জনগণ যদি আমাকে তাদের মহামূল্যবান ভোটে চেয়ারম্যান নির্বাচিত করে তাহলে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।



















