মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত ভলিবল খেলা প্রতিযোগিতায় শিবালয় উপজেলা নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে । মঙ্গলবার বিকেলে শিবালয় উপজেলার শাকরাইল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২–০ সেটে বরংগাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়।
মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে ভলিবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মনিষা রাণী কর্মকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস,শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান ও শাকরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
খেলাশেষে প্রধান অতিথি শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

























