মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে!
আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বকালের সেরা গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
গতকাল ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলতে নেমে শুরুতে হোঁচট খায় ফ্রান্স। বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইনে ৪-০ গোলে পিছিয়ে ছিলো তারা। তবে বিরতি থেকে ফিরে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। যেখানে ম্যাচের ৪৮ ও ৬৬ মিনিটে মাইকেল ওলিসের অ্যাসিস্টে জোড়া গোল করেন এমবাপে।
যার সুবাদে মেসিকে (৩৩ ম্যাচে ২১ গোল) টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের (২২ ম্যাচে) মালিক এখন ফরাসি এই তারকা, যা তাকে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়েও সবার ওপরে তুলে দিয়েছে।
চলতি আসরে এখন পর্যন্ত মেসির গোল ৮ এবং অ্যাসিস্ট ৪টি। অ্যাসিস্টের হিসাবে আর্জেন্টাইন মহাতারকা এগিয়েই থাকলেও গোলের ব্যবধানে পিছিয়ে আছে দুই গোলে।
এইদিকে বিশ্বের মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে ন্যূনতম ১০ গোল করলেন এমবাপে। এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের বিশ্বরেকর্ড আছে ফরাসি কিংবদন্তি জাস্টিন ফন্টেইনের, এ ছাড়া হাঙ্গেরির স্যান্ডর কোচসিচ (১১) জার্মান কিংবদন্তি গার্ড মুলার (১০) গোল করেন।

























