Dhaka ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন

সাতক্ষীরায় ফিনিক্স মাপস্ আন্তঃউপজেলা সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এ কালিগঞ্জ ইউএইচসি ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।ফাইনালে তারা কালারোয়া ইউএইচসি ক্রিকেট দলকে ১০ উইকেটে পরাজিত করে।

শুক্রবার (১৬ জানুয়ারি)বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অপসোনিন ফার্মার ফিনিক্স মাপসে্র সৌজন্যে ও সিভিল সার্জন অফিসের আয়োজনে আন্তঃউপজেলা সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল জয়ের জন্য ৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাটার মুকুল ও সিরাজুলের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে মাত্র ৬ ওভার ৩ বল খেলে ৮৯ রান করে।তার মধ্যে মুকুলের দৃষ্টি নন্দন ৯ টি ৬ ও একটি ৪ এর মাধ্যমে ৫৮(২১) ও সিরাজুল ৫ টি ৬ এর মাধ্যমে ৩০(১৯) রান সংগ্রহ করে।ফলে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল কোন উইকেট না হারিয়ে দ্বিতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

এর আগে বিকালে টসে জিতে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান করতে সক্ষম হয়।কলারোয়া ক্রিকেট দলের হয়ে ইকরামুল ৪টি ৬ ও ৪টি ৪ মাধ্যমে ৫২(৩০) ও তারিক ১৭(৭)রান করে।কালিগঞ্জ ক্রিকেট দলের পক্ষে সিরাজুল ২ টি উইকেট লাভ করে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

সাতক্ষীরা ফিনিক্স মাপস্ আন্তঃউপজেলা সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা.মো.আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সদর ডা.মো ফরহাদ জামিল,কলারোয়ার ডা.শহিদুল ইসলাম, দেবহাটার ডা.মো.সাইফুল ইসলাম, কালিগঞ্জের ডা.ডালিয়া আক্তার সাথী,শ্যামনগরের জিয়াউর রহমান,সদর হাসপাতালের আরএমও ডা.মো. আব্দুর রহমান, মেডিকেল অফিসার ডা.মো.সাইফুল আলম।এছাড়া সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টটির পৃষ্ঠপোষক অপসোনিন ফার্মার ডিএসএম অসিত কুমার ভৌমিক, আরএসএম মো.মাইনুদ্দিন এএম মো. আসাদ, জাকির হোসেন,সিনিয়র এমপিও
আজিজুল মাহমুদ প্রমুখ।

আরও পড়ুনঃ  মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান ইমদাদুল হক ইমদাদ

ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দলের হাটহিডার ব্যাটার মুকুল।অনবদ্য ক্রীড়া নৈপুণ্যের জন্য ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন কালিগঞ্জের সিরাজুল ইসলাম।এছাড়া বেস্ট বোলার কলারোয়ার ইমাম হোসেন এবং বেস্ট ব্যাটার কালিগঞ্জের মুকুল নির্বাচিত হন।

দিনব্যাপী দুটি সেমিফাইনাল ও ফাইনাল খেলাটি মাঠ পরিচালনা করেন আম্পায়ার আখেরুজ্জামান তাপস ও খাদিজা আক্তার চায়না। স্কোরার ছিলেন এস এম হাবিবুল হাসান এবং অতিরিক্ত আম্পায়ার হিসেবে মাঠে ছিলেন মেহের উল্লাহ আল গালিব।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন

আপডেটের সময়: ০৮:৫৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সাতক্ষীরায় ফিনিক্স মাপস্ আন্তঃউপজেলা সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এ কালিগঞ্জ ইউএইচসি ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।ফাইনালে তারা কালারোয়া ইউএইচসি ক্রিকেট দলকে ১০ উইকেটে পরাজিত করে।

শুক্রবার (১৬ জানুয়ারি)বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অপসোনিন ফার্মার ফিনিক্স মাপসে্র সৌজন্যে ও সিভিল সার্জন অফিসের আয়োজনে আন্তঃউপজেলা সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল জয়ের জন্য ৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাটার মুকুল ও সিরাজুলের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে মাত্র ৬ ওভার ৩ বল খেলে ৮৯ রান করে।তার মধ্যে মুকুলের দৃষ্টি নন্দন ৯ টি ৬ ও একটি ৪ এর মাধ্যমে ৫৮(২১) ও সিরাজুল ৫ টি ৬ এর মাধ্যমে ৩০(১৯) রান সংগ্রহ করে।ফলে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল কোন উইকেট না হারিয়ে দ্বিতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

এর আগে বিকালে টসে জিতে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান করতে সক্ষম হয়।কলারোয়া ক্রিকেট দলের হয়ে ইকরামুল ৪টি ৬ ও ৪টি ৪ মাধ্যমে ৫২(৩০) ও তারিক ১৭(৭)রান করে।কালিগঞ্জ ক্রিকেট দলের পক্ষে সিরাজুল ২ টি উইকেট লাভ করে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় কৃষকের স্বপ্নভঙ্গ: কেটে ফেলা হলো ১৮৬টি পেঁপে গাছ ও শশার বান, ক্ষতি ৩ লাখ টাকা

সাতক্ষীরা ফিনিক্স মাপস্ আন্তঃউপজেলা সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা.মো.আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সদর ডা.মো ফরহাদ জামিল,কলারোয়ার ডা.শহিদুল ইসলাম, দেবহাটার ডা.মো.সাইফুল ইসলাম, কালিগঞ্জের ডা.ডালিয়া আক্তার সাথী,শ্যামনগরের জিয়াউর রহমান,সদর হাসপাতালের আরএমও ডা.মো. আব্দুর রহমান, মেডিকেল অফিসার ডা.মো.সাইফুল আলম।এছাড়া সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টটির পৃষ্ঠপোষক অপসোনিন ফার্মার ডিএসএম অসিত কুমার ভৌমিক, আরএসএম মো.মাইনুদ্দিন এএম মো. আসাদ, জাকির হোসেন,সিনিয়র এমপিও
আজিজুল মাহমুদ প্রমুখ।

আরও পড়ুনঃ  অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী