কালিগঞ্জে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
সাতক্ষীরার কালিগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এবং মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজগর আলী।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ, নাগরিক সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই তাঁর লক্ষ্য।
তিনি আরও বলেন, গণমাধ্যমের সঙ্গে এ ধরনের মতবিনিময় কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং জনগণের কথা শোনা, তাদের প্রত্যাশা বোঝা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আহম্মদ উল্লাহ বাচ্চু, ইশারাত আলী, তাপস কুমার ঘোষ সহ কালিগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় এলাকার উন্নয়ন, জনস্বার্থ ও জনগণের প্রত্যাশা নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা হয়।









