পিরোজপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। গতকাল উপজেলার দৈহারী ইউনিয়ন বিএনপির আয়োজনে চিলতলা বাজারে এ প্রচারণা অনুষ্ঠিত হয়।
প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, জনাব আব্দুল্লাহ আল সৈকত বেরুনী এবং সাবেক পৌর মেয়র মোঃ ফরিদ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন তালুকদার, মোঃ কাজি কামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় প্রধান বক্তা বলেন, ভোটাররা যেন স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট প্রদান করেন। তিনি আরও বলেন, ভোটারদের কল্যাণে বিএনপির পক্ষ থেকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেন।
নেতারা এ সময় ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
















