Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার
যুবককে বেধড়ক মারধর রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে

ফেসবুকে ছবি পোস্টকে কেন্দ্র করে ঝিকরগাছায় যুবককে বেধড়ক মারধর  আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ  যুবককে বেধড়ক মারধর রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলায় ফেসবুকে শেখ মুজিবুর রহমান-এর ছবি পোস্টকে কেন্দ্র করে নাসির উদ্দিন (১৮) নামের এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

শনিবার সন্ধ্যার পর উপজেলার পানিসারা ইউনিয়নের বন্নি গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাসির উদ্দিন রঘুনাথনগর গ্রামের ডিটু মোড়লের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দিন নিজের ছবির সঙ্গে শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্টকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার সন্ধ্যায় বন্নি বাজার এলাকায় গেলে ১০-১২ জন যুবক তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

একপর্যায়ে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। আহত অবস্থায় প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

আহত নাসিরের বাবা ডিটু মোড়ল অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার দাবি, হামলাকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং রাজনৈতিক প্রতিহিংসার জেরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

আরো পড়ুন 

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার জানিয়েছে। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেজবুক 

যুবককে বেধড়ক মারধর রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

যুবককে বেধড়ক মারধর রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

যুবককে বেধড়ক মারধর রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

আপডেটের সময়: ০৫:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ফেসবুকে ছবি পোস্টকে কেন্দ্র করে ঝিকরগাছায় যুবককে বেধড়ক মারধর  আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ  যুবককে বেধড়ক মারধর রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলায় ফেসবুকে শেখ মুজিবুর রহমান-এর ছবি পোস্টকে কেন্দ্র করে নাসির উদ্দিন (১৮) নামের এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

শনিবার সন্ধ্যার পর উপজেলার পানিসারা ইউনিয়নের বন্নি গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাসির উদ্দিন রঘুনাথনগর গ্রামের ডিটু মোড়লের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দিন নিজের ছবির সঙ্গে শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্টকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার সন্ধ্যায় বন্নি বাজার এলাকায় গেলে ১০-১২ জন যুবক তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার