Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তিনশ বছরের ঐতিহ্যের গুড়পুকুর মেলা উদ্বোধন আশাশুনির বাঁকড়ায় পুলিশের আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ

সীমান্তে তেল পাচার রোধ, ঈদ-পহেলা বৈশাখ ঘিরে বিশেষ কর্মসূচি জোরদার ৩৩ বিজিবির

ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আসন্ন পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে ৩৩ বিজিবি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়নের অধীন বিস্তীর্ণ সীমান্ত এলাকায় ইতোমধ্যে জোরদার করা হয়েছে নজরদারি, টহল ও আভিযানিক কার্যক্রম।

রোববার (১২ এপ্রিল) ৩৩ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিট ও ১১৬টি বিওপি’র মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় এসব কার্যক্রম দিন-রাত অব্যাহত রয়েছে।

তেল পাচার রোধে কঠোর ব্যবস্থা:
সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে বিজিবি বিশেষ নজরদারি শুরু করেছে। বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দর এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৫টি বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী ২২টি তেল পাম্পে নিয়মিত মনিটরিং ও বিশেষ চেকিং চলছে।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ

তেল পাচারের সম্ভাব্য রুট চিহ্নিত করে ইতোমধ্যে ২ হাজার ৩৯৭টি টহল ও ৯৫১টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। একইসঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে ৯২৩টি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

যৌথ অভিযানে জোর
তেল পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও শুল্ক বিভাগের সমন্বয়ে ৩১টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অবৈধ তেল জব্দের পাশাপাশি একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৭০টি যৌথ নজরদারি ও চেকপোস্ট পরিচালনার মাধ্যমে সমন্বিত তৎপরতা জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ

ঈদ উপলক্ষে গরু পাচার রোধে বাড়তি সতর্কতা:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু পাচার ঠেকাতে বিজিবি বিশেষ সতর্কতা গ্রহণ করেছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণকে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।

চোরাচালান ও মাদকবিরোধী অভিযান:
২০২৬ সালের চলতি সময়ে যশোর রিজিয়ন ৯১ জন আসামিসহ প্রায় ৬০ কোটি ৪০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে স্বর্ণ, হিরক, রৌপ্য, অস্ত্র ও গুলি।
অন্যদিকে মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও ক্রিস্টাল মেথ- যার বাজারমূল্য প্রায় ২২ কোটি ৩৭ লাখ টাকা।
এর আগে ২০২৫ সালেও বিজিবি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে শতকোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে সাংবাদিকদের নৌ-ভ্রমণ উপলক্ষে মতবিনিময় সভা

সম্মিলিত উদ্যোগের আহ্বান:
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে অবৈধ মজুদ, পাচার ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সচেতন নাগরিক ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সীমান্তে তেল পাচার রোধ, ঈদ-পহেলা বৈশাখ ঘিরে বিশেষ কর্মসূচি জোরদার ৩৩ বিজিবির

আপডেটের সময়: ০৫:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আসন্ন পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে ৩৩ বিজিবি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়নের অধীন বিস্তীর্ণ সীমান্ত এলাকায় ইতোমধ্যে জোরদার করা হয়েছে নজরদারি, টহল ও আভিযানিক কার্যক্রম।

রোববার (১২ এপ্রিল) ৩৩ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিট ও ১১৬টি বিওপি’র মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় এসব কার্যক্রম দিন-রাত অব্যাহত রয়েছে।

তেল পাচার রোধে কঠোর ব্যবস্থা:
সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে বিজিবি বিশেষ নজরদারি শুরু করেছে। বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দর এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৫টি বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী ২২টি তেল পাম্পে নিয়মিত মনিটরিং ও বিশেষ চেকিং চলছে।

আরও পড়ুনঃ  বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ

তেল পাচারের সম্ভাব্য রুট চিহ্নিত করে ইতোমধ্যে ২ হাজার ৩৯৭টি টহল ও ৯৫১টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। একইসঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে ৯২৩টি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

যৌথ অভিযানে জোর
তেল পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও শুল্ক বিভাগের সমন্বয়ে ৩১টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অবৈধ তেল জব্দের পাশাপাশি একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৭০টি যৌথ নজরদারি ও চেকপোস্ট পরিচালনার মাধ্যমে সমন্বিত তৎপরতা জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা

ঈদ উপলক্ষে গরু পাচার রোধে বাড়তি সতর্কতা:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু পাচার ঠেকাতে বিজিবি বিশেষ সতর্কতা গ্রহণ করেছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণকে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।

চোরাচালান ও মাদকবিরোধী অভিযান:
২০২৬ সালের চলতি সময়ে যশোর রিজিয়ন ৯১ জন আসামিসহ প্রায় ৬০ কোটি ৪০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে স্বর্ণ, হিরক, রৌপ্য, অস্ত্র ও গুলি।
অন্যদিকে মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও ক্রিস্টাল মেথ- যার বাজারমূল্য প্রায় ২২ কোটি ৩৭ লাখ টাকা।
এর আগে ২০২৫ সালেও বিজিবি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে শতকোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  তিনশ বছরের ঐতিহ্যের গুড়পুকুর মেলা উদ্বোধন