Dhaka ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চোটে সালাহ! তবে কি শেষ হলো লিভারপুল অধ্যায়?

চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। হ্যামস্ট্রিংয়ের গুরুতর এই চোটের কারণে প্রিমিয়ার লিগের বাকি অংশে তার আর মাঠে নামা হচ্ছে না। ফলে এখন অনেকটা নিশ্চিত শনিবার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটিই অলরেডদের জার্সিতে সালাহ নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেললেন ।

আরও পড়ুনঃ  নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর প্রস্তুতি সভা।

চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন এই মিশরীয় তারকা। সমর্থকরা যখন তাদের প্রিয় তারকার জন্য একটি রাজকীয় বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই চোটের এই দুঃসংবাদ এক বিষাদময় সমাপ্তি বয়ে আনলো। মিশরের জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান শনিবার নিশ্চিত করেছেন যে, ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড লিভারপুলের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন।

আরও পড়ুনঃ  রিশাদ বৈচিত্র্যময় ও ট্র্যাডিশনাল লেগস্পিনার: ইশ সোধি

লিভারপুল ক্লাবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও, ইব্রাহিম হাসান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন”সালাহ হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছেন এবং তার পুরোপুরি সুস্থ হতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে। ফলে ক্লাবের হয়ে এই মৌসুমে তার আর ফেরা সম্ভব নয়।”

আরও পড়ুনঃ  একতা সংঘ ফুটবল টুর্নামেন্ট: ফাইনালের মঞ্চে বহরপুর ও শুকতারা

তবে লিভারপুল সমর্থকদের জন্য মন খারাপের খবর হলেও মিশরীয় ভক্তদের জন্য কিছুটা স্বস্তি আছে। প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেও আসন্ন ফিফা বিশ্বকাপের আগেই সালাহ পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইব্রাহিম হাসান।

জনপ্রিয় পোস্ট

চোটে সালাহ! তবে কি শেষ হলো লিভারপুল অধ্যায়?

আপডেটের সময়: ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

চোটে সালাহ! তবে কি শেষ হলো লিভারপুল অধ্যায়?

চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। হ্যামস্ট্রিংয়ের গুরুতর এই চোটের কারণে প্রিমিয়ার লিগের বাকি অংশে তার আর মাঠে নামা হচ্ছে না। ফলে এখন অনেকটা নিশ্চিত শনিবার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটিই অলরেডদের জার্সিতে সালাহ নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেললেন ।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!