যশোরে রিভলবার ও চাকুসহ সন্ত্রাসী আটক
যশোরে একটি রিভলবার ও চাকুসহ শাহিনুর রহমান (২৯) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত ১০ টার দিকে বাহাদুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহিনুর রহমান বাহাদুরপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর কোম্পানির একটি আভিযানিক দল
কোতোয়ালি মডেল থানাধীন বাহাদুরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শাহিন নামে একজনকে একটি রিভলবার ও একটি চাকুসহ আটক করা হয়েছে।
যশোর র্যাবের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম. ফজলে রাব্বী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে
যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



















