Dhaka ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা ফুটবল এসো.’র অ্যাডহক কমিটিকে শ্যামনগর ফুটবল একাডেমির অভিনন্দন

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে শ্যামনগর ফুটবল একাডেমির পক্ষ থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিশেষ করে কমিটিতে শ্যামনগরের কৃতি সন্তান শেখ আলমগীর কবির রানাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন একাডেমির সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

জানা গেছে, জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের কার্যক্রম সচল রাখা এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতে মোঃ এমাদুল হক খানকে আহ্বায়ক করা হয়েছে এবং শেখ আলমগীর কবির রানা সহ ১০ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নবনিযুক্ত আহ্বায়ক মোঃ এমাদুল হক খান। তিনি জানান, নতুন কমিটির প্রধান দায়িত্ব হবে সংগঠনের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা।

আরও পড়ুনঃ  চৌগাছায় এসআরবি'র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

অন্যদিকে, শ্যামনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান বাবু, সিনিয়র সহ-সভাপতি হযরত আলি, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম আংগুর ও মোঃ আব্দুর রহমান বাবু, উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা সহ অন্যান্য নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে জেলার ফুটবল অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা

কমিটির ১ নম্বর সদস্য শেখ আলমগীর কবির রানা জানান, গত ১ জুন ২০২৬ তারিখে তাবিথ আউয়াল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ অ্যাডহক কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। সেই পত্রে আগামী ৩১ আগস্ট ২০২৬ এর মধ্যে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

সাতক্ষীরা জেলা ফুটবল এসো.’র অ্যাডহক কমিটিকে শ্যামনগর ফুটবল একাডেমির অভিনন্দন

আপডেটের সময়: ০৭:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

সাতক্ষীরা জেলা ফুটবল এসো.’র অ্যাডহক কমিটিকে শ্যামনগর ফুটবল একাডেমির অভিনন্দন

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে শ্যামনগর ফুটবল একাডেমির পক্ষ থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিশেষ করে কমিটিতে শ্যামনগরের কৃতি সন্তান শেখ আলমগীর কবির রানাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন একাডেমির সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি

জানা গেছে, জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের কার্যক্রম সচল রাখা এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতে মোঃ এমাদুল হক খানকে আহ্বায়ক করা হয়েছে এবং শেখ আলমগীর কবির রানা সহ ১০ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নবনিযুক্ত আহ্বায়ক মোঃ এমাদুল হক খান। তিনি জানান, নতুন কমিটির প্রধান দায়িত্ব হবে সংগঠনের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা

অন্যদিকে, শ্যামনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান বাবু, সিনিয়র সহ-সভাপতি হযরত আলি, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম আংগুর ও মোঃ আব্দুর রহমান বাবু, উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা সহ অন্যান্য নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে জেলার ফুটবল অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে।

আরও পড়ুনঃ  সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক