অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম
নগরের প্রতিটি ওয়ার্ডে পুলিশের বিশেষ চিরুনি অভিযান; নিরাপত্তার চাদরে ডাকা সাধারণ জনগণ বাংলাদেশের মূল্যবান সম্পদ তাই তাদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে
ময়মনসিংহ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স ঘোষণা করেছে পুলিশ। এরই ধারা বাহিকতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডে এক বিশেষ ও সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সরাসরি নেতৃত্বে এই চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে কোতোয়ালি থানার একদল এসআই, এএসআই এবং বিপুল সংখ্যক সহযোগী পুলিশ ফোর্স অংশ নেন।
অভিযান শেষে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে এক কঠোর ও হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেন। নগর বাসীকে আশ্বস্ত করে তিনি বলেন,
”আমরা পুরো ময়মনসিংহ এই নগরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে নগরবাসীর জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কোনো ভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
অপরাধের একমাত্র পরিচয় সে ‘অপরাধী’। তার কোনো দল নেই, তার কোনো গ্রুপ নেই। অপরাধী যেই দলেরই লোক হোক না কেন, তাকে আইনের আওতায় অবশ্যই আনা হবে।
স্থানীয় সূত্র জানায়, ৩২নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সন্দেহভাজন এলাকা এবং অপরাধপ্রবণ স্পটগুলোতে এই অভিযান চালানো হয়। পুলিশের এই আকস্মিক ও কঠোর অবস্থানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
কোতোয়ালি থানার মোহাম্মদ শিবিরুল ইসলাম ময়মনসিংহে কোনো ধরনের কিশোর গ্যাং, মাদক কারবারি, চাঁদাবাজ বা সন্ত্রাসীদের ঠাঁই হবে না।
নগরীর প্রতিটি সাধারণ নাগরিক যেন রাতে শান্তিতে ঘুমাতে পারেন এবং দিনে নিরাপদে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান। আগামী দিনগুলোতেও নগরের প্রতিটি ওয়ার্ডে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে
পুলিশ সূত্রে জানা গেছে।



















