Dhaka ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সাহেল মো. আশরাফুল আলম মঙ্গলবার (৯ জুন) কালিগঞ্জ থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং পুলিশ সদস্যদের কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

থানা সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে পুলিশ সুপার কালিগঞ্জ থানায় পৌঁছে প্রথমে পুরাতন থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পরে অস্থায়ী থানা হিসেবে ব্যবহৃত উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত

পরিদর্শনকালে তিনি হাজতখানা, মালখানা, অস্ত্রাগার, ব্যারাকসহ থানার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং সেগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

পুলিশ সুপার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে দাপ্তরিক কার্যক্রম, কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আরও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।বেলা ১টার দিকে তিনি কালিগঞ্জ থানা ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি

স্থানীয় সচেতন মহলের অভিমত, জেলা পুলিশ সুপারের এ ধরনের নিয়মিত পরিদর্শন থানার কার্যক্রমকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

আপডেটের সময়: ০৫:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সাহেল মো. আশরাফুল আলম মঙ্গলবার (৯ জুন) কালিগঞ্জ থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং পুলিশ সদস্যদের কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

থানা সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে পুলিশ সুপার কালিগঞ্জ থানায় পৌঁছে প্রথমে পুরাতন থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পরে অস্থায়ী থানা হিসেবে ব্যবহৃত উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি

পরিদর্শনকালে তিনি হাজতখানা, মালখানা, অস্ত্রাগার, ব্যারাকসহ থানার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং সেগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চৌগাছায় এসআরবি'র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২