Dhaka ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময় শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা সম্পন্ন

যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেল ৫টায় উপজেলা মোড়ে অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতা, ক্লাবের শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ক্লাবের সার্বিক উন্নয়ন ও সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

সভায় সর্বসম্মতিক্রমে আরমান হোসেন জিম ও নাজমুল হোসাইনের সদস্যপদের আবেদন গৃহীত হয়। এছাড়া যাচাই-বাছাই শেষে একজন আবেদনকারীর সদস্যপদের আবেদন বাতিল করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

পূর্বানুমতি ছাড়া সভায় অনুপস্থিত থাকায় সদস্য শাকিল হোসেন, সাদ্দাম হোসেন, আলমগীর হোসেন ও আব্দুল জব্বারের অনুপস্থিতির বিষয়টি কার্যবিবরণীতে লিপিবদ্ধ করা হয়।

আরও পড়ুনঃ  কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার

সভায় উপস্থিত সদস্যরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি ক্লাবের ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত মান সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় পোস্ট

সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা সম্পন্ন

আপডেটের সময়: ১০:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা সম্পন্ন

যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেল ৫টায় উপজেলা মোড়ে অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতা, ক্লাবের শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ক্লাবের সার্বিক উন্নয়ন ও সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ  শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা

সভায় সর্বসম্মতিক্রমে আরমান হোসেন জিম ও নাজমুল হোসাইনের সদস্যপদের আবেদন গৃহীত হয়। এছাড়া যাচাই-বাছাই শেষে একজন আবেদনকারীর সদস্যপদের আবেদন বাতিল করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

পূর্বানুমতি ছাড়া সভায় অনুপস্থিত থাকায় সদস্য শাকিল হোসেন, সাদ্দাম হোসেন, আলমগীর হোসেন ও আব্দুল জব্বারের অনুপস্থিতির বিষয়টি কার্যবিবরণীতে লিপিবদ্ধ করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা