Dhaka ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন কালিগঞ্জে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজান -২ এর উদ্বোধন বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

ফুটবল-ক্রিকেট-কাবাডিতে বিরলের জয়

ফুটবল-ক্রিকেট-কাবাডিতে বিরলের জয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিভা অন্বেষণ” কর্মসূচির জেলা পর্যায়ের প্রথম রাউন্ডে বিরল উপজেলার খেলোয়াড়রা দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। ৩ মে রোববার দিনাজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে তারা একাধিক খেলায় বিজয় লাভ করে।

দুপুর ২টায় বালিকা ক্রিকেটে বিরল উপজেলা মুখোমুখি হয় পার্বতীপুর উপজেলার। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে বালিকা ফুটবলে খানসামা উপজেলার বিপক্ষে ২-১ গোলের জয় পায় বিরল দল। বিকাল ৩টা ৩০ মিনিটে বালিকা কাবাডিতে বীরগঞ্জ উপজেলার বিপক্ষেও জয় নিশ্চিত করে তারা।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বিকাল ৪টায় বালক ক্রিকেটে পার্বতীপুর উপজেলার বিরুদ্ধে ৫.২ ওভারে ৮ উইকেটের জয় তুলে নেয় বিরল দল। একই সময়ে বালক ফুটবলে খানসামা উপজেলার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পায় তারা। বিকাল ৫টায় বালক কাবাডিতেও বীরগঞ্জ উপজেলার বিরুদ্ধে জয় লাভ করে বিরল উপজেলা দল।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজান -২ এর উদ্বোধন

আগামী ৫ মে মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় বালিকা কাবাডি, দুপুর ১২টায় বালক কাবাডি, দুপুর ২টা ৩০ মিনিটে বালিকা ফুটবল এবং বিকাল ৪টায় বালক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া ৬ মে বুধবার দুপুর ২টায় বালিকা ক্রিকেট ও বিকাল ৪টায় বালক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক

উল্লেখ্য, তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার—এই ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ করবে।

  • উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জিমরান মোহাম্মদ সায়েক বিজয়ী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন।
জনপ্রিয় পোস্ট

দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন

ফুটবল-ক্রিকেট-কাবাডিতে বিরলের জয়

আপডেটের সময়: ০৬:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

ফুটবল-ক্রিকেট-কাবাডিতে বিরলের জয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিভা অন্বেষণ” কর্মসূচির জেলা পর্যায়ের প্রথম রাউন্ডে বিরল উপজেলার খেলোয়াড়রা দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। ৩ মে রোববার দিনাজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে তারা একাধিক খেলায় বিজয় লাভ করে।

দুপুর ২টায় বালিকা ক্রিকেটে বিরল উপজেলা মুখোমুখি হয় পার্বতীপুর উপজেলার। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে বালিকা ফুটবলে খানসামা উপজেলার বিপক্ষে ২-১ গোলের জয় পায় বিরল দল। বিকাল ৩টা ৩০ মিনিটে বালিকা কাবাডিতে বীরগঞ্জ উপজেলার বিপক্ষেও জয় নিশ্চিত করে তারা।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজান -২ এর উদ্বোধন

বিকাল ৪টায় বালক ক্রিকেটে পার্বতীপুর উপজেলার বিরুদ্ধে ৫.২ ওভারে ৮ উইকেটের জয় তুলে নেয় বিরল দল। একই সময়ে বালক ফুটবলে খানসামা উপজেলার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পায় তারা। বিকাল ৫টায় বালক কাবাডিতেও বীরগঞ্জ উপজেলার বিরুদ্ধে জয় লাভ করে বিরল উপজেলা দল।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা

আগামী ৫ মে মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় বালিকা কাবাডি, দুপুর ১২টায় বালক কাবাডি, দুপুর ২টা ৩০ মিনিটে বালিকা ফুটবল এবং বিকাল ৪টায় বালক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া ৬ মে বুধবার দুপুর ২টায় বালিকা ক্রিকেট ও বিকাল ৪টায় বালক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি