Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন কালিগঞ্জে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজান -২ এর উদ্বোধন বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

ব্রাজিলিয়ান ফুটবলে এক দুর্লভ রত্ন এন্দ্রিক!

তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক ফিলিপেকে ব্রাজিলিয়ান ফুটবলের এক ‘দুর্লভ রত্ন’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। তবে সেই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি এই তরুণ তুর্কি। প্রথম ম্যাচে কোচের পরিকল্পনায় না থাকলেও এন্দ্রিককে নিয়ে বেশ আশাবাদী দানিলো। তার মতে, এন্দ্রিক ব্রাজিলের ফুটবলের এক অনন্য প্রতিভা।

আরও পড়ুনঃ  সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে ব্রাজিল। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এটি দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এই বাঁচা-মরার লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এসে এন্দ্রিক ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন দানিলো।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

তিনি বলেন, “ব্রাজিলিয়ান ফুটবলে এক দুর্লভ রত্ন এন্দ্রিক! সে অত্যন্ত শক্তিশালী এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার মতো একজন খেলোয়াড়। সে এক জন খাঁটি তারকা। বড় মঞ্চে আমরা তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চাই।

দলের জ্যেষ্ঠ খেলোয়াড়দের ভবিষ্যৎ এবং তরুণদের দায়িত্ব নিয়ে দানিলো আরও যোগ করেন, “আমার মতে—কাসেমিরো, নেইমার এবং আমার জন্য এটাই (বিশ্বকাপের) শেষ সুযোগ। এরপর এই তরুণদের হাত ধরেই জাতীয় দল সামনে এগিয়ে যাবে। আমাদের দায়িত্ব হলো তরুণরা যাতে দলে নিজেদের গুরুত্বপূর্ণ মনে করতে পারে, সেই পরিবেশ তৈরি করা। গত ম্যাচে এন্দ্রিক খেলেনি, সেটি কোচের সিদ্ধান্ত ছিল। তবে সে এমন একজন খেলোয়াড়, যে আগামীতে দলের জন্য অপরিহার্য হয়ে উঠবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজান -২ এর উদ্বোধন
জনপ্রিয় পোস্ট

দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন

ব্রাজিলিয়ান ফুটবলে এক দুর্লভ রত্ন এন্দ্রিক!

আপডেটের সময়: ০৫:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

ব্রাজিলিয়ান ফুটবলে এক দুর্লভ রত্ন এন্দ্রিক!

তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক ফিলিপেকে ব্রাজিলিয়ান ফুটবলের এক ‘দুর্লভ রত্ন’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। তবে সেই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি এই তরুণ তুর্কি। প্রথম ম্যাচে কোচের পরিকল্পনায় না থাকলেও এন্দ্রিককে নিয়ে বেশ আশাবাদী দানিলো। তার মতে, এন্দ্রিক ব্রাজিলের ফুটবলের এক অনন্য প্রতিভা।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজান -২ এর উদ্বোধন

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে ব্রাজিল। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এটি দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এই বাঁচা-মরার লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এসে এন্দ্রিক ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন দানিলো।

আরও পড়ুনঃ  সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

তিনি বলেন, “ব্রাজিলিয়ান ফুটবলে এক দুর্লভ রত্ন এন্দ্রিক! সে অত্যন্ত শক্তিশালী এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার মতো একজন খেলোয়াড়। সে এক জন খাঁটি তারকা। বড় মঞ্চে আমরা তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চাই।

দলের জ্যেষ্ঠ খেলোয়াড়দের ভবিষ্যৎ এবং তরুণদের দায়িত্ব নিয়ে দানিলো আরও যোগ করেন, “আমার মতে—কাসেমিরো, নেইমার এবং আমার জন্য এটাই (বিশ্বকাপের) শেষ সুযোগ। এরপর এই তরুণদের হাত ধরেই জাতীয় দল সামনে এগিয়ে যাবে। আমাদের দায়িত্ব হলো তরুণরা যাতে দলে নিজেদের গুরুত্বপূর্ণ মনে করতে পারে, সেই পরিবেশ তৈরি করা। গত ম্যাচে এন্দ্রিক খেলেনি, সেটি কোচের সিদ্ধান্ত ছিল। তবে সে এমন একজন খেলোয়াড়, যে আগামীতে দলের জন্য অপরিহার্য হয়ে উঠবে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত