Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ বীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন মাদকবিরোধী মানববন্ধন প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! বিরলে নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন বেড়ায় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তি নির্ভর ‘এআই ফিউচার ফেস্ট ২০২৬

মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

“ক্রীড়ায় শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গোলাপগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী খেলায় স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ফুটবল ম্যাচটি ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা, ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস এবং মাদকবিরোধী সচেতনতামূলক বার্তার জোরালো উপস্থিতি।

আরও পড়ুনঃ  আসামী ছাড়াই সাতক্ষীরার সীমান্ত থেকে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ।

খেলায় গোলাপগঞ্জ মহিলা প্রমিলা ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২–১ গোলে দেবীগঞ্জ প্রমিলা ফুটবল দলকে পরাজিত করে বিজয় অর্জন করে। খেলোয়াড়দের নৈপুণ্য, দলগত সমন্বয় এবং লড়াকু মনোভাব দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন,
“আল্লাহ যদি আমাকে আরও পাঁচ বছর বাঁচিয়ে রাখেন এবং আমি এমপি হিসেবে দায়িত্বে থাকি, তাহলে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজ থেকে মাদক নির্মূলে যা যা করা প্রয়োজন, তা করা হবে—ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত

মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ফসিউর রহমান চৌধুরী নবাব এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন চৌধুরী।

আরও পড়ুনঃ  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকাশ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকদের মতে, এমন আয়োজন তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

জনপ্রিয় পোস্ট

মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

আপডেটের সময়: ১০:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

“ক্রীড়ায় শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গোলাপগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী খেলায় স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ফুটবল ম্যাচটি ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা, ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস এবং মাদকবিরোধী সচেতনতামূলক বার্তার জোরালো উপস্থিতি।

আরও পড়ুনঃ  বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন মনির মিয়া

খেলায় গোলাপগঞ্জ মহিলা প্রমিলা ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২–১ গোলে দেবীগঞ্জ প্রমিলা ফুটবল দলকে পরাজিত করে বিজয় অর্জন করে। খেলোয়াড়দের নৈপুণ্য, দলগত সমন্বয় এবং লড়াকু মনোভাব দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন,
“আল্লাহ যদি আমাকে আরও পাঁচ বছর বাঁচিয়ে রাখেন এবং আমি এমপি হিসেবে দায়িত্বে থাকি, তাহলে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজ থেকে মাদক নির্মূলে যা যা করা প্রয়োজন, তা করা হবে—ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ফসিউর রহমান চৌধুরী নবাব এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন চৌধুরী।

আরও পড়ুনঃ  মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন