Dhaka ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন কালিগঞ্জে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজান -২ এর উদ্বোধন বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

মেসি সর্বকালের সেরা!

মেসি সর্বকালের সেরা!

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপের আগেই এতুদিন এই রেকর্ডের মালিক জার্মানির কিংবদন্তি ফুটবলার মিরোস্লাভ ক্লোসা থাকলে গতকাল রাতে শেষ হওয়া ম্যাচে ক্লোসাকে ছাড়িয়ে গিয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন মেসি।

দীর্ঘদিন ধরে চারটি বিশ্বকাপে ২৪ ম্যাচে ১৬ গোল নিয়ে তালিকার শীর্ষে ছিলেন ক্লোসা। তবে ছয়টি বিশ্বকাপে ২৮ ম্যাচ খেলে ১৭ গোল নিয়ে এখন সবার ওপরে লিওনেল মেসি। ক্লোসার দীর্ঘদিনের এই রেকর্ড ভেঙে ফুটবল বিশ্বে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন এই অধিনায়ক।

রেকর্ডটি হারালেও মেসির প্রতি বিন্দুমাত্র ক্ষোভ নেই জার্মানির এই লিজেন্ডের। বরং চিরপ্রতিদ্বন্দ্বীর এই সাফল্যে মেসিকে অভিনন্দন জানাতে দেরি করেননি তিনি। এক জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ২০১৪ সালের বিশ্বকাপজয়ী ক্লোসা বলেন: “আমার কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার! অভিনন্দন, চ্যাম্পিয়ন!”

এর আগেও ক্লোসা জানিয়েছিলেন, রেকর্ডের চেয়েও বেশি গুরুত্ব দেন মেসির অসাধারণ প্রতিভাকে। তিনি বলেছিলেন, “রেকর্ড আজ হোক বা কাল ভাঙবেই। মেসি এটা ভাঙলে আমি খুশিই হব। আমি সবসময়ই মেসির একজন বড় ভক্ত, সে সত্যিই অবিশ্বাস্য।”

জনপ্রিয় পোস্ট

দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন

মেসি সর্বকালের সেরা!

আপডেটের সময়: ০৬:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬