রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরের রামগঞ্জে রামগঞ্জ থানা পুলিশ ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলো পৌরসভার ৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. শাহজাহান (৫২) রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুব খান ফাহিম,
রামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন ও দরবেশপুর ইউনিয়নের আইয়ে নগর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন রোববার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সব আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন. জেলাজুড়ে পুলিশের অভিযান চলছে। যেন অপরাধীরা কোন ধরনের নাশকতা ও সহিংসতা করতে না পারে, সে জন্য পুলিশ অভিযান চলাচ্ছে।




















