Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চিংড়ীরেনুসহ প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চিংড়ীরেনুসহ প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ।

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

শনিবার (২ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, ভোমরা, পদ্মশাখরা ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির দুটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। মাদরা বিওপি শ্মশানঘাট আমবাগান এলাকা থেকে ১ লাখ ৪৩ হাজার টাকা এবং সুলতানপুর বিওপি তালশাড়ি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ

অন্যদিকে, ভোমরা বিওপি সাতক্ষীরা সদর উপজেলার আনসারের মোড় এলাকা থেকে ৫ লাখ টাকা এবং পদ্মশাখরা বিওপি শাখরা আশার মোড় এলাকা থেকে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ির রেণুপোনা জব্দ করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ১ লাখ ১ হাজার ৭৫০ টাকা মূল্যের পাতার বিড়ি ও নবরত্ন তেল আটক করে।

এছাড়া, চান্দুরিয়া বিওপি আমবাগান এলাকা থেকে ২ লাখ ৩৭ হাজার ৩০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

সব মিলিয়ে অভিযানে মোট ১৭ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ক্ষতি করছে এবং দেশীয় শিল্পের জন্য হুমকি সৃষ্টি করছে।

এদিকে, স্থানীয়রা বিজিবির এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চিংড়ীরেনুসহ প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

আপডেটের সময়: ০৯:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চিংড়ীরেনুসহ প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ।

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

শনিবার (২ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, ভোমরা, পদ্মশাখরা ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

আরও পড়ুনঃ  অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির দুটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। মাদরা বিওপি শ্মশানঘাট আমবাগান এলাকা থেকে ১ লাখ ৪৩ হাজার টাকা এবং সুলতানপুর বিওপি তালশাড়ি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  শারীরিক অসুস্থতার দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামীলীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ