Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

২০২৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন ফ্লিক!

২০২৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন ফ্লিক

আগামী ২০২৮ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রধান কোচের দায়িত্বে থাকছেন জার্মান মাস্টারমাইন্ড হ্যান্সি ফ্লিক। কাতালান ক্লাবটির সাথে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর বিষয়ে চূড়ান্ত স্বাক্ষর করেছেন তিনি।

২০২৪ সালের গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির দারুণ পরিবর্তন ঘটিয়েছেন ফ্লিক। তার অধীনে গত দুই মৌসুমে টানা দুটি লা লিগা শিরোপা ঘরে তুলেছে বার্সা। পাশাপাশি একটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ জয়ের স্বাদও পেয়েছে তারা। মূলত এমন চোখধাঁধানো সাফল্যের পুরস্কার হিসেবেই ৬১ বছর বয়সী এই কোচের ওপর আবারও আস্থা রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।

সম্প্রতি আলাভেসের বিপক্ষে লিগ ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে নিজের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেন ফ্লিক নিজেই। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “অবশ্যই আমি খুব খুশি। এই চুক্তি আমাকে সামনের কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।”

চুক্তির মেয়াদ নিয়ে ফ্লিক আরও যোগ করেন, “অনেক কোচই হয়তো লম্বা সময়ের (৩-৫ বছর) চুক্তি করতে পছন্দ করেন। তবে বার্সার ক্ষেত্রে আমি মনে করি সীমিত মেয়াদের চুক্তিই বেশি কার্যকর এবং আমি এটিকে সম্মান জানাই। আমরা আপাতত ২০২৮ সাল পর্যন্ত একসঙ্গে পথ চলব। সবকিছু ঠিকঠাক থাকলে এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে। তখন চাইলে আমি কিংবা ক্লাব—উভয় পক্ষেরই থেমে যাওয়ার সুযোগ থাকবে।”

বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

২০২৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন ফ্লিক!

আপডেটের সময়: ০২:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬