Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন কালিগঞ্জে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজান -২ এর উদ্বোধন বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক নিহত ঝিকরগাছায় ক্যান্সার আক্রান্ত সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লক্ষ টাকা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি- বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠক চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

৫ ম্যাচের নিষেধাজ্ঞায় কাতারের আসিম মাদিবো!

  • আকাশ দাশ সৈকত
  • আপডেটের সময়: ০২:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 102

৫ ম্যাচের নিষেধাজ্ঞায় কাতারের আসিম মাদিবো!

ম্যাচে মারাত্মক ফাউলের দায়ে ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন কাতারের মিডফিল্ডার আসিম মাদিবো। গতকাল রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক দেশ কানাডা। তবে বড় জয়ের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি কানাডিয়ান শিবিরে। কাতার মিডফিল্ডার মাদিবোর এক ভয়াবহ ট্যাকলের শিকার হয়ে পা ভেঙে গেছে কানাডার তারকা মিডফিল্ডার ইসমাইল কোনের। যার শাস্তি হিসেবেই মাদিবোকে এই দীর্ঘ নিষেধাজ্ঞা দিল ফিফা।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা বুধবার দিবাগত রাতে এই শাস্তির ঘোষণা দেয়। গত বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে কানাডার বিপক্ষে খেলার সময় ওই ট্যাকলের জন্য মাদিবোকে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। ফিফার শৃঙ্খলা কমিটি জানিয়েছে, গুরুতর ফাউল ও প্রতিপক্ষ খেলোয়াড়কে মারাত্মক আহত করার দায়ে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে কাতারের ফুটবল অ্যাসোসিয়েশন চাইলে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে।

জনপ্রিয় পোস্ট

দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন

৫ ম্যাচের নিষেধাজ্ঞায় কাতারের আসিম মাদিবো!

আপডেটের সময়: ০২:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬