উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৬ পালিত হয় (২৫ মার্চ) সকাল দশটায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে।
পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যক্ষ্মা প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা সেবা আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়।
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার উপস্থিত থেকে যক্ষ্মা নির্মূলে সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।
এই সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডা. মুকিত ওসমান চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (ইএনটি); এবং ডা. মোঃ সাজেদুল ইমরান, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত), মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাবিল সাদ গালিব।
অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ এনজিও সংস্থা ব্রাক ও আইসিডিডিআরবি হতে কর্মরত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন ।










