Dhaka ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জে স্কুলে চুরি, লুটপাটসহ ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে প্রধান শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে। অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, পরিকল্পিতভাবে চুরি, লুটপাটসহ স্কুলের আলমারি ভেঙ্গে নগদ টাকা ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে গেছে চোর চক্রটি। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) গভীর রাতে সংঘটিত দুধর্ষ চুরির বিষয়টি সকালে স্থানীয়রা বিদ্যালয়ে এসে তালাভাঙ্গা দেখতে পায়।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হাফিজুর ইসলামকে অবহিত করেন। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শ্যামনগর সরকারি মহসিন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনজুরুর রহমান, আলহাজ্ব আব্দুল মাজেদ সরদার, সহকারী প্রধান শিক্ষক সুমন চন্দ্র, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা এবং অফিস সহকারী শাফায়েত উল্লাহ উপস্থিত হন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোর চক্রটি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষার্থীদের সার্টিফিকেট- সংক্রান্ত কাগজপত্র, বৈদ্যুতিক ফ্যান, দুটি মোটর, নগদ অর্থসহ বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বলা হয়, এটি সাধারণ চুরির ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে বিদ্যালয়ের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের ধারণা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

ঘটনার সুষ্ঠু তদন্ত করে চুরির সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি। এতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ হবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থা ফিরে আসবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষক এস. এম. হাফিজুর ইসলাম কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নিকট চুরির ঘটনা জানতে চাইলে তিনি বলেন -এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। দ্রুত সম্ভব ক্লু উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

আপডেটের সময়: ০৭:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জে স্কুলে চুরি, লুটপাটসহ ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে প্রধান শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে। অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, পরিকল্পিতভাবে চুরি, লুটপাটসহ স্কুলের আলমারি ভেঙ্গে নগদ টাকা ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে গেছে চোর চক্রটি। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) গভীর রাতে সংঘটিত দুধর্ষ চুরির বিষয়টি সকালে স্থানীয়রা বিদ্যালয়ে এসে তালাভাঙ্গা দেখতে পায়।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হাফিজুর ইসলামকে অবহিত করেন। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শ্যামনগর সরকারি মহসিন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনজুরুর রহমান, আলহাজ্ব আব্দুল মাজেদ সরদার, সহকারী প্রধান শিক্ষক সুমন চন্দ্র, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা এবং অফিস সহকারী শাফায়েত উল্লাহ উপস্থিত হন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোর চক্রটি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষার্থীদের সার্টিফিকেট- সংক্রান্ত কাগজপত্র, বৈদ্যুতিক ফ্যান, দুটি মোটর, নগদ অর্থসহ বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বলা হয়, এটি সাধারণ চুরির ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে বিদ্যালয়ের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের ধারণা।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

ঘটনার সুষ্ঠু তদন্ত করে চুরির সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি। এতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ হবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থা ফিরে আসবে।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার