Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১ যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

ঝিকরগাছায় বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে হামলার শিকার তরুণ

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনিয়ালী গ্রামে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় একটি বাঁশি চাওয়াকে কেন্দ্র করে তানভীর হোসেন (১৮) নামের এক তরুণকে বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের পিতা শওকত আলী বাদী হয়ে একই গ্রামের আব্দুল করিমের ছেলে হাসান আলীর নামে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে বেনিয়ালী বাজারে আর্জেন্টিনার খেলা দেখছিলেন তানভীর হোসেন সহ স্থানীয়রা। সেই সময় তানভীরের কাছে একটি বাঁশি ছিল। একই গ্রামের আব্দুল করিমের ছেলে হাসান আলী (১৯) নামের এক উশৃঙ্খল যুবক তানভীরের কাছ থেকে বাঁশিটি চায়।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

তানভীর অস্বীকৃতি জানালে হাসান ক্ষিপ্ত হয়ে তাকে ইঙ্গিত করে বিভিন্ন ধরনের আপত্তিকর কথাবার্তা বলে এবং বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তানভীর যখন বেনিয়ালী বাজারে যাওয়ার জন্য হাসানের বাড়ির সামনের রাস্তায় পৌছায় তখন হাসান পেছন থেকে ছুটে এসে তানভীরকে এলোপাতাড়ি মারপিট শুরু করে।

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

মারধরের একপর্যায়ে তানভীর মাটিতে পড়ে গেলে হাসান তার কাছে থাকা ধারালো বার্মিজ চাকু দিয়ে তানভীরের বুকে আঘাত করার চেষ্টা করে। তানভীর হাত দিয়ে চাকু ঠেকাতে গেলে চাকুর আঘাতে তার বাম কান ও মাথার কিছু অংশ কেটে রক্তাক্ত জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম ও নীলা ফোলা দাগ হয়।

তানভীরের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা টিপু হোসেন ও ইয়াছিন আলীসহ অন্যান্যরা এগিয়ে এলে হাসান উপস্থিত সাক্ষীদের সামনেই তানভীরকে খুন করার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও পরিবারের সহায়তায় গুরুতর আহত তানভীরকে দ্রুত ইজিবাইক যোগে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থা খারাপ হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় পোস্ট

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

ঝিকরগাছায় বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে হামলার শিকার তরুণ

আপডেটের সময়: ০৬:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

ঝিকরগাছায় বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে হামলার শিকার তরুণ

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনিয়ালী গ্রামে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় একটি বাঁশি চাওয়াকে কেন্দ্র করে তানভীর হোসেন (১৮) নামের এক তরুণকে বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের পিতা শওকত আলী বাদী হয়ে একই গ্রামের আব্দুল করিমের ছেলে হাসান আলীর নামে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে বেনিয়ালী বাজারে আর্জেন্টিনার খেলা দেখছিলেন তানভীর হোসেন সহ স্থানীয়রা। সেই সময় তানভীরের কাছে একটি বাঁশি ছিল। একই গ্রামের আব্দুল করিমের ছেলে হাসান আলী (১৯) নামের এক উশৃঙ্খল যুবক তানভীরের কাছ থেকে বাঁশিটি চায়।

আরও পড়ুনঃ  রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে

তানভীর অস্বীকৃতি জানালে হাসান ক্ষিপ্ত হয়ে তাকে ইঙ্গিত করে বিভিন্ন ধরনের আপত্তিকর কথাবার্তা বলে এবং বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তানভীর যখন বেনিয়ালী বাজারে যাওয়ার জন্য হাসানের বাড়ির সামনের রাস্তায় পৌছায় তখন হাসান পেছন থেকে ছুটে এসে তানভীরকে এলোপাতাড়ি মারপিট শুরু করে।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

মারধরের একপর্যায়ে তানভীর মাটিতে পড়ে গেলে হাসান তার কাছে থাকা ধারালো বার্মিজ চাকু দিয়ে তানভীরের বুকে আঘাত করার চেষ্টা করে। তানভীর হাত দিয়ে চাকু ঠেকাতে গেলে চাকুর আঘাতে তার বাম কান ও মাথার কিছু অংশ কেটে রক্তাক্ত জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম ও নীলা ফোলা দাগ হয়।

তানভীরের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা টিপু হোসেন ও ইয়াছিন আলীসহ অন্যান্যরা এগিয়ে এলে হাসান উপস্থিত সাক্ষীদের সামনেই তানভীরকে খুন করার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও পরিবারের সহায়তায় গুরুতর আহত তানভীরকে দ্রুত ইজিবাইক যোগে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থা খারাপ হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

আরও পড়ুনঃ  কাঁচপুরে কভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চূর্ণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক