মাদক ব্যবসা আড়াল করতে রাজনীতিবিদ হওয়ার চেষ্টায় উখিয়া টিএনটির ইউনুস!
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টিএনটি এলাকার ইউনুসকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগেও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা ইউনুস অল্প সময়ের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার অভিযোগ থাকায় তার সম্পদের উৎস ও রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস রাজাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মকবুল আহমদের ছেলে। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি হঠাৎ করেই স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। পরবর্তীতে রাজাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে তার আসা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
স্থানীয়দের দাবি, ইউনুসের বিরুদ্ধে অতীতে একাধিক মাদক-সংক্রান্ত মামলা ও গ্রেপ্তারের ঘটনা রয়েছে। তাদের প্রশ্ন, রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা একজন ব্যক্তি অল্প সময়ের মধ্যে কীভাবে বিপুল সম্পদের মালিক হলেন এবং তার এই সম্পদের উৎস কী?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২৯ জানুয়ারি উখিয়া থানায় ইউনুসের বিরুদ্ধে একটি মাদক মামলা হয়। একই বছরের ৩০ নভেম্বর ময়মনসিংহের কোতোয়ালি থানায় মাদকসহ আটকের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপর ২০২২ সালের ১৫ নভেম্বর রাজধানীর পল্টন থানায় মাদকসহ আটকের তথ্যও পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনায় গ্রেপ্তার ও কারাভোগের পর জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন ইউনুস। বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার এবং তার একটি বিস্তৃত মাদক নেটওয়ার্ক রয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
ইউনুসের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও �




















