মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নওগাঁর মান্দা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীরা উপজেলা সদরের কৃষি ব্যাংকের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মখলেছুর রহমান মকে, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি লায়লা আরজুমান, বারি, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল,সিনিয়র সহ-সভাপতি আল মামুন,সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা কৃষক দলের সভাপতি ইমদাদুল হক সুলতান, মান্দা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক এমদাদুল হক। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সালেক, ছাত্রদল নেতা তালহা জুবায়ের।
বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।



















