খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে
খুলনার খালিশপুরের মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণীসহ মু্তাসিন আহমেদ (২৬) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে ২১ নম্বর সড়কের একটি ভবনের চতুর্থ তলার কক্ষ থেকে তাঁদের আটক করা হয়।
মু্তাসিন আহমেদ সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের ছেলে বলে। তাঁর সঙ্গে আটক তরুণীর নাম সাজিয়া (২২)।
জানা যায়, মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর সড়কের ৩২৫ নম্বর ভবনের চতুর্থ তলায় কয়েকজন তরুণ মেস ভাড়া নিয়ে থাকেন। রোববার বিকেলে ওই মেসের একটি কক্ষে মু্তাসিন আহমেদর সঙ্গে সাজিয়াকে দেখতে পান অন্যরা। এ সময় তাদের সন্দেহ হলে তারা দুজনকে কক্ষের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। পরে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে খালিশপুর থানা-পুলিশ সেখানে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।



















