Dhaka ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যাহত

  • ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কসবা উপজেলায় একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়ায় মোবাইল ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
আরও পড়ুনঃ  বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে বজ্রপাতসহ প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়।
ঝড়ে কসবার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় একটি টাওয়ার খালে পড়ে যায়। কায়েমপুর ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বাদৈর বাজারে সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ  নবারুণ বালিকা বিদ্যালয়ে ফিরলেন প্রধান শিক্ষক মালেক গাজী

আখাউড়া-আগরতলা সড়কসহ জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়। আশুগঞ্জে রেললাইনে গাছ পড়ে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। সদর ও নবীনগর উপজেলার বিভিন্ন এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে

এদিকে ঝড় ও ভারী বর্ষণে এসএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে বিলম্বের মুখে পড়েন।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যাহত

আপডেটের সময়: ০৮:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যাহত

  • ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কসবা উপজেলায় একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়ায় মোবাইল ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
আরও পড়ুনঃ  বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে বজ্রপাতসহ প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়।
ঝড়ে কসবার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় একটি টাওয়ার খালে পড়ে যায়। কায়েমপুর ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বাদৈর বাজারে সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আখাউড়া-আগরতলা সড়কসহ জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়। আশুগঞ্জে রেললাইনে গাছ পড়ে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। সদর ও নবীনগর উপজেলার বিভিন্ন এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ আটক