Dhaka ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন সেরেক্স কফ সিরাপ ও ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে যশোরের চৌগাছা ও কোতয়ালী মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ডিবি পুলিশ জানায়, সোমবার রাত ৯টা ৫০ মিনিটে চৌগাছা থানার সুখপুকুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নগরবনি রোডের পুড়াপাড়া জলির মোড়ে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় মো. নুরুজ্জামান (৩২) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৪০ বোতল উইন সেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। তিনি চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার বাসিন্দা।

এর আগে রাত ৮টা ৫৫ মিনিটে কোতয়ালী মডেল থানার নাজির শংকরপুর এলাকার চাতালের মোড়ে অভিযান চালিয়ে মো. আশরাফুল ইসলাম ওরফে বিপুল (২৫)কে আটক করা হয়। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি শংকরপুর চোপদারপাড়া এলাকায় বসবাস করেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

এ ছাড়া রাত ১০টা ৪৫ মিনিটে কোতয়ালী মডেল থানার কাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জুলহাসের কাঁচামালের দোকানের পূর্ব পাশে অভিযান চালিয়ে মো. সোহাগ হোসেন (৪০) ও মো. বিপুল হোসেন (৪৩)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দুজনই কোতয়ালী মডেল থানার ডহরপাড়া ও বেলেডাঙ্গ এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত

ডিবি পুলিশের পৃথক অভিযানে আটক চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

আপডেটের সময়: ০৯:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন সেরেক্স কফ সিরাপ ও ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে যশোরের চৌগাছা ও কোতয়ালী মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি

ডিবি পুলিশ জানায়, সোমবার রাত ৯টা ৫০ মিনিটে চৌগাছা থানার সুখপুকুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নগরবনি রোডের পুড়াপাড়া জলির মোড়ে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় মো. নুরুজ্জামান (৩২) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৪০ বোতল উইন সেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। তিনি চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার বাসিন্দা।

এর আগে রাত ৮টা ৫৫ মিনিটে কোতয়ালী মডেল থানার নাজির শংকরপুর এলাকার চাতালের মোড়ে অভিযান চালিয়ে মো. আশরাফুল ইসলাম ওরফে বিপুল (২৫)কে আটক করা হয়। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি শংকরপুর চোপদারপাড়া এলাকায় বসবাস করেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার

এ ছাড়া রাত ১০টা ৪৫ মিনিটে কোতয়ালী মডেল থানার কাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জুলহাসের কাঁচামালের দোকানের পূর্ব পাশে অভিযান চালিয়ে মো. সোহাগ হোসেন (৪০) ও মো. বিপুল হোসেন (৪৩)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দুজনই কোতয়ালী মডেল থানার ডহরপাড়া ও বেলেডাঙ্গ এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ আটক