Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা গোপালগঞ্জে মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে “বিভ্রান্তি” বাদীর সংবাদ সম্মেলন সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে শয়তানের নিঃশ্বাস” আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন

গোপালগঞ্জে মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান হিসেবে পরিচিত বিশু মন্ডল (৪০)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মুকসুদপুর থানার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এসআরবি-৬-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশু মন্ডল ইতালিতে লোক পাঠানোর কথা বলে স্থানীয়ভাবে প্রচারণা চালাতেন। অভিযোগ অনুযায়ী, ইতালি পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে পাসপোর্টসহ প্রথমে ২ লাখ টাকা এবং পরে আরও ১২ লাখ টাকা নেন তিনি।

অভিযোগে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিসর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাঁকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাঁকে শারীরিক নির্যাতন করে এর ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে সেই ভিডিও পাঠিয়ে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ ঢাকা - খুলনা সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত -২ :

পরিবারের কাছ থেকে ওই টাকা আদায়ের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হলেও পরে আবারও তাঁকে মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর পুনরায় নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরও ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় বিশু মন্ডলসহ অন্যদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।

জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি

গোপালগঞ্জে মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান হিসেবে পরিচিত বিশু মন্ডল (৪০)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মুকসুদপুর থানার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে বাস-কনটেইনার গাড়ি সংঘর্ষ,নিহত ১

এসআরবি-৬-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশু মন্ডল ইতালিতে লোক পাঠানোর কথা বলে স্থানীয়ভাবে প্রচারণা চালাতেন। অভিযোগ অনুযায়ী, ইতালি পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে পাসপোর্টসহ প্রথমে ২ লাখ টাকা এবং পরে আরও ১২ লাখ টাকা নেন তিনি।

অভিযোগে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিসর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাঁকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাঁকে শারীরিক নির্যাতন করে এর ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে সেই ভিডিও পাঠিয়ে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

আরও পড়ুনঃ  ইখলাসের ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও ০২ জন আসামী গ্রেফতার।

পরিবারের কাছ থেকে ওই টাকা আদায়ের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হলেও পরে আবারও তাঁকে মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর পুনরায় নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরও ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।

আরও পড়ুনঃ  বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ