Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন চাম্পাফুলে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ ও বাজেট বিশ্লেষণ কর্মশালা গোপালগঞ্জে মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে “বিভ্রান্তি” বাদীর সংবাদ সম্মেলন সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে শয়তানের নিঃশ্বাস” আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

কালিগঞ্জের নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নলতা শরীফে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার নলতার সানি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ফিতা কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. জালাল আহমেদ, সিনিয়র অফিসার মো. ইমরান নাজির, নলতা এজেন্ট ব্যাংকের পরিচালক ও স্বত্বাধিকারী এবং একটিভ মার্টের প্রতিষ্ঠাতা মো. আশিকুর রহমান (রাজু), এজেন্ট ব্যাংক কর্মকর্তা আনন্দ, সমাজসেবক মজিবর রহমান, ব্যবসায়ী শাহীন কাদির, কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, সাংবাদিক আবুল কালাম বিন আকবার ও সাংবাদিক শেখ নাসিমসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আলোচনা সভায় প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মো. জালাল আহমেদ এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা তুলে ধরেন। তিনি বলেন, নলতা ও আশপাশের এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতেই এ কার্যক্রম চালু করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নলতা এলাকায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালুর গুরুত্ব এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য এর সম্ভাব্য সুবিধা নিয়ে বক্তব্য দেন।পরে মাওলানা হাবিবুল্লাহ বেলালীর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ফিতা কেটে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ  বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন

উদ্বোধন শেষে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংক কর্মকর্তারা। এ সময় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আগামী নভেম্বরের শুরু থেকে নলতা ও আশপাশের এলাকার ১০০ জন কৃষককে কৃষিঋণ দেওয়ার কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  ইখলাসের ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও ০২ জন আসামী গ্রেফতার।

এদিকে নলতা শরীফের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এর ফলে এলাকার মানুষের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে।

জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

আপডেটের সময়: ০৮:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কালিগঞ্জের নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নলতা শরীফে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার নলতার সানি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ফিতা কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. জালাল আহমেদ, সিনিয়র অফিসার মো. ইমরান নাজির, নলতা এজেন্ট ব্যাংকের পরিচালক ও স্বত্বাধিকারী এবং একটিভ মার্টের প্রতিষ্ঠাতা মো. আশিকুর রহমান (রাজু), এজেন্ট ব্যাংক কর্মকর্তা আনন্দ, সমাজসেবক মজিবর রহমান, ব্যবসায়ী শাহীন কাদির, কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, সাংবাদিক আবুল কালাম বিন আকবার ও সাংবাদিক শেখ নাসিমসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে "বিভ্রান্তি" বাদীর সংবাদ সম্মেলন

আলোচনা সভায় প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মো. জালাল আহমেদ এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা তুলে ধরেন। তিনি বলেন, নলতা ও আশপাশের এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতেই এ কার্যক্রম চালু করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নলতা এলাকায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালুর গুরুত্ব এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য এর সম্ভাব্য সুবিধা নিয়ে বক্তব্য দেন।পরে মাওলানা হাবিবুল্লাহ বেলালীর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ফিতা কেটে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ ঢাকা - খুলনা সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত -২ :

উদ্বোধন শেষে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংক কর্মকর্তারা। এ সময় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আগামী নভেম্বরের শুরু থেকে নলতা ও আশপাশের এলাকার ১০০ জন কৃষককে কৃষিঋণ দেওয়ার কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে