শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পূর্ণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রেসক্লাবের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে পুনরায় তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি সামিউল ইমাম আজম (মনির)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১২ ভোট পেয়েছে এস,এম মোস্তফা কামাল দৈনিক নয়া দিগন্ত। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে সেক্রেটারি পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ সংযোগ পত্রিকার আসাদুজ্জামান লিটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক যুগের বার্তার আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।
প্রেসক্লাবের ১১ টি পদের মধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে (দৈনিক মানব জমিন) জাহিদ সুমন, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে (দৈনিক আজকের সংবাদ) মুরাদ হোসেন, অর্থ সম্পাদক পদে (দৈনিক বাংলার প্রতিচ্ছবি) মেহেদী হাসান মারুফ, সাংগঠনিক পদে (দৈনিক বিডি খবর) জি,এম আব্দুল কাদের, দপ্তর সম্পাদক পদে ( দৈনিক রানার ও প্রতিদিনের বাংলাদেশ) অনাথ মন্ডল, ক্রীড়া ও সাংষ্কৃতিক পদে (দৈনিক প্রতিদিনের কণ্ঠ) আব্দুল আলিম, প্রচার ও সমাজ কল্যান সম্পাদক পদে (দৈনিক খুলনাঞ্চল) এস,এম আলমগীর হায়দার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন) আরিফুজ্জামান আরিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যকারী সদস্য পদে ২৬ ভোট পেয়ে (দৈনিক জবাবদিহি) শেখ সোহরাব হোসেন ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯ ভোট পেয়ে (দৈনিক অধিকরণ) কামরুজ্জামান ২য় এবং ১৮ ভোট পেয়ে (দৈনিক দিনকাল) আলমগীর সিদ্দিক ৩ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন।
আনন্দ মুখর এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী এবং অধ্যাপক জি,এম মাহাবুব আলম।



















