সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
সারাদেশে নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠন।
সোমবার বিকেলে শার্শা উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশনায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বাগআঁচড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চলনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোনায়েম হোসেন, শাহাজান কবির,শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান,সদস্য আলী বাবর বাবু, কৃষকদল নেতা বাবলু মোল্লাসহ মোজাম বিশ্বাস, আমির হোসেন টালী, আব্দুল লতিফ, হাকিম, নাজমুল হুদা,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং রাজপথে থেকে রাজপথ দখলের হুঁশিয়ারি দেন।



















