Dhaka ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপদ দুগ্ধ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত: ফুটবল-ক্রিকেট-কাবাডিতে বিরলের জয় উখিয়ার কুতুপালং বাজারে সপ্তাহ না যেতে উচ্ছেদ অভিযান রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা কালিগঞ্জে গৃহবধূ নির্যাতন: হাসপাতালে খাদিজা স্বামীর বিরুদ্ধে অভিযোগ মুক্তাগাছার মনতলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩ কুড়িগ্রাম সরকারি কলেজের ১৫ শিক্ষার্থীর জাপানে উচ্চশিক্ষার সুযোগ কুষ্টিয়ায় ১০ বছরের হাসানের কাঁধে পরিবারের হাল কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার গোলাপবাগ খাদ্য গুদাম অভ্যন্তরীণ বোরো ধান চাল ও গম সংগ্রহ শুভ উদ্বোধন

কালিগঞ্জে গৃহবধূ নির্যাতন: হাসপাতালে খাদিজা স্বামীর বিরুদ্ধে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে গৃহবধূ নির্যাতনের একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই সন্তানের জননী খাদিজা খাতুন বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার স্বামী আব্দুর রবের বিরুদ্ধে একাধিক বিয়ে ও দীর্ঘদিন ধরে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, রোববার (৩ মে) বেলা প্রায় ১২টার দিকে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে। সোমবার (৪ মে) হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা হলে তিনি জানান, স্বামী নতুন করে আরেকটি বিয়ের উদ্যোগ নিচ্ছিলেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এছাড়া অপরিপক্ক আমে রাসায়নিক ব্যবহার করে দ্রুত পাকিয়ে বাজারজাত করার অভিযোগে তিনি প্রতিবাদ করলে স্বামী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে মারধর করেন।

অভিযোগ অনুযায়ী, আব্দুর রব তার ষষ্ঠ স্ত্রী খাদিজা খাতুনকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি শারীরিক ভাবে দুর্বল থাকার পাশাপাশি মানসিক ভাবে ভেঙে পড়েছেন।

আরও পড়ুনঃ  উখিয়ার কুতুপালং বাজারে সপ্তাহ না যেতে উচ্ছেদ অভিযান

ভুক্তভোগী খাদিজা খাতুন আরো বলেন,অনেক দিন ধরেই আমাকে বিভিন্ন অজুহাতে নির্যাতন করা হচ্ছিল। স্বামীর একাধিক বিয়েকে কেন্দ্র করে সংসারে অশান্তি লেগেই থাকত। এবার নিজের নিরাপত্তা নিয়েই শঙ্কায় আছি, তাই আইনের আশ্রয় নিয়েছি।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  উলিপুরে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের নেতারা

অভিযুক্ত আব্দুর রব অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করে বলেন, রাগের মাথায় মারধর করেছি, তবে বিষয়টি এত গুরুতর হয়ে যাবে বুঝতে পারিনি।অভিযোগ রয়েছে, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে তিনি বিভিন্ন ভাবে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি নির্যাতনের শিকার গৃহবধূর পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের সচেতন মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ৫০ বস্তা শামুক জব্দ নদীতে অবমুক্ত

মানবাধিকারকর্মীদের মতে, পারিবারিক সহিংসতার এ ধরনের ঘটনা সমাজে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দেয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিও জরুরি বলে তারা মনে করছেন।

জনপ্রিয় পোস্ট

নিরাপদ দুগ্ধ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত:

কালিগঞ্জে গৃহবধূ নির্যাতন: হাসপাতালে খাদিজা স্বামীর বিরুদ্ধে অভিযোগ

আপডেটের সময়: ০৫:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

কালিগঞ্জে গৃহবধূ নির্যাতন: হাসপাতালে খাদিজা স্বামীর বিরুদ্ধে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে গৃহবধূ নির্যাতনের একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই সন্তানের জননী খাদিজা খাতুন বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার স্বামী আব্দুর রবের বিরুদ্ধে একাধিক বিয়ে ও দীর্ঘদিন ধরে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, রোববার (৩ মে) বেলা প্রায় ১২টার দিকে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে। সোমবার (৪ মে) হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা হলে তিনি জানান, স্বামী নতুন করে আরেকটি বিয়ের উদ্যোগ নিচ্ছিলেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এছাড়া অপরিপক্ক আমে রাসায়নিক ব্যবহার করে দ্রুত পাকিয়ে বাজারজাত করার অভিযোগে তিনি প্রতিবাদ করলে স্বামী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে মারধর করেন।

অভিযোগ অনুযায়ী, আব্দুর রব তার ষষ্ঠ স্ত্রী খাদিজা খাতুনকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি শারীরিক ভাবে দুর্বল থাকার পাশাপাশি মানসিক ভাবে ভেঙে পড়েছেন।

আরও পড়ুনঃ  মরণফাঁদে পরিণত বাদিয়াখালীর আলাই নদ

ভুক্তভোগী খাদিজা খাতুন আরো বলেন,অনেক দিন ধরেই আমাকে বিভিন্ন অজুহাতে নির্যাতন করা হচ্ছিল। স্বামীর একাধিক বিয়েকে কেন্দ্র করে সংসারে অশান্তি লেগেই থাকত। এবার নিজের নিরাপত্তা নিয়েই শঙ্কায় আছি, তাই আইনের আশ্রয় নিয়েছি।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ফুটবল-ক্রিকেট-কাবাডিতে বিরলের জয়

অভিযুক্ত আব্দুর রব অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করে বলেন, রাগের মাথায় মারধর করেছি, তবে বিষয়টি এত গুরুতর হয়ে যাবে বুঝতে পারিনি।অভিযোগ রয়েছে, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে তিনি বিভিন্ন ভাবে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি নির্যাতনের শিকার গৃহবধূর পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের সচেতন মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা ঘটনায় স্ত্রী ও সম্মধি গ্রেফতার