Dhaka ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

কালিগঞ্জে মাদ্রাসা ছাত্র তানজিম নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের আকুতি

সাতক্ষীরার কালিগঞ্জে তানজিম হোসেন নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

নিখোঁজ তানজিম হোসেনের নানার নাম মো. ফজলুর রহমান খোকন। শিশুটি দীর্ঘদিন ধরে নানার বাড়িতে থেকে বড় হয়েছে। সে সেহারা নূরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং সেখানে হিফজ পড়াশোনা করছিল।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে তানজিম কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সকাল ও দুপুরের মাঝামাঝি সময়ে কালিগঞ্জের নলতা মাঘুরালী বিল এলাকায় কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে একা হেঁটে যেতে দেখেছেন বলে জানা গেছে। তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজন, পরিচিতজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও তানজিমের সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। শিশুটিকে দ্রুত খুঁজে পেতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ  চৌগাছায় এসআরবি'র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

নিখোঁজ তানজিমের ঠিকানা- মোল্লাপাড়া চৌবারিয়া, ভাড়াশিমলা, কালিগঞ্জ, সাতক্ষীরা।
কোনো সহৃদয় ব্যক্তি তানজিমকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে অনুগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:
📞 ০১৯২৭৭৬২১৮৪
📞 ০১৭৫৪৯৪৭৯৩৬
শিশুটির সন্ধান পেতে সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

কালিগঞ্জে মাদ্রাসা ছাত্র তানজিম নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের আকুতি

আপডেটের সময়: ০৯:১৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬